logo
Advertisement

কোন ভাইরাসে আক্রান্ত হলেন ইমরান হাশমি

এশিয়া পোস্ট বিনোদন
কোন ভাইরাসে আক্রান্ত হলেন ইমরান হাশমি
ছবি: ইমরান হাশমি

‘আওয়ারাপন টু’ দিয়ে এই মুহূর্তে বেশ আলোচনায় রয়েছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। এর মাঝেই ইমরান ভক্তদের জন্য এলো দুঃসংবাদ। ভাইরাসে আক্রান্ত হয়েছেন তাদের প্রিয় তারকা।

Advertisement

কিছুদিন ধরেই কাজের সূত্রে বিভিন্ন স্থানে সফর করছিলেন ইমরান। সম্প্রতি শুটিং শেষে বাড়ি ফিরেই শারীরিক অসুস্থতা বোধ করছিলেন তিনি। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে পরীক্ষা-নিরীক্ষার পর জানতে পারেন, সোয়াইন ফ্লু ভাইরাসে আক্রান্ত হয়েছেন অভিনেতা।

আপাতত ইমরানকে সম্পূর্ণ বিশ্রামে থাকার এবং প্রয়োজনীয় সব ধরনের সতর্কতা মেনে চলার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। পর্দায় ফিরেই প্রশংসায় ভাসছেন তিনি। ক্যারিয়ারের এমন প্রত্যাবর্তন পর হঠাৎ এভাবে অসুস্থ হয়ে পড়লেন অভিনেতা। খবরটি জানার পর থেকেই বেশ চিন্তিত তার ভক্ত-অনুরাগীরা।

এদিকে ২০০৭ সালের হিট সিনেমা ‘আওয়ারাপন’র এই সিক্যুয়েলটি এরইমধ্যে বক্স অফিসে ২০০ কোটি টাকার আয়ের মাইলফলক স্পর্শ করেছে। নিতিন কক্কর পরিচালিত এই ছবিতে ‘শিভম পণ্ডিত’ চরিত্রে পুনরায় পর্দা ও দর্শকমহলে মুগ্ধতা ছড়াচ্ছেন অভিনেতা।

সূত্র: টিভি নাইন বাংলা