logo
Advertisement

নিউইয়র্কে মঞ্চ মাতাবেন বন্যা মির্জা

এশিয়া পোস্ট বিনোদন
নিউইয়র্কে মঞ্চ মাতাবেন বন্যা মির্জা
ছবি: বন্যা মির্জা

মঞ্চ থেকে টেলিভিশন নাটক—একটা সময় সব জায়গাতেই দাপিয়ে বেড়িয়েছেন জনপ্রিয় অভিনেত্রী বন্যা মির্জা। অভিনয় দক্ষতায় নিজেকে নিয়ে গিয়েছিলেন অনন্য উচ্চতায়। বর্তমানে টিভি পর্দায় দেখা না গেলেও শিগগিরই মঞ্চে অভিনয়ের দ্যুতি ছড়াবেন বন্যা। তবে দেশে নয়, নিউইয়র্কে মঞ্চ মাতাবেন অভিনেত্রী।

Advertisement

জানা গেছে, আগামী ৫ সেপ্টেম্বর প্রথমবারের মতো নিউইয়র্কের জ্যামাইকায় মঞ্চে অভিনয় করতে যাচ্ছেন বন্যা। সেখানে ‘নেমেসিস’ নাটকটি মঞ্চস্থ হবে। মাসুম রেজার গল্পে এটি নির্দেশনা দিচ্ছেন খায়রুল ইসলাম পাখি। নাটকটি প্রযোজনা করছে থিয়েটার ৭১। এদিন নাটকটির দুটি শো থাকবে। প্রথম প্রদর্শনী বিকেল ৫টায় এবং দ্বিতীয়টি সন্ধ্যা ৭টায়।

নিউইয়র্কের মঞ্চে প্রথমবার অভিনয় করতে যাওয়ায় ভীষণ উচ্ছ্বসিত বন্যা। গণমাধ্যমে এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমরা একটি নাটক নিয়ে দর্শকদের সামনে আসতে যাচ্ছি। এটা আমার জন্য অনেক আনন্দের ও ভালো লাগার বিষয়। কারণ এটি মঞ্চনাটক। আর মঞ্চে অভিনয়ের অন্যরকম আনন্দ কাজ করে।

তিনি আরও বলেন, ‘নাটকটির মহড়া চলছে কিছুদিন ধরে। কতটুকু করতে পেরেছি, তা দর্শকরা দেখার পর বলতে পারবেন। আমাদের চেষ্টার ত্রুটি নেই। আমরা চেষ্টা করছি। সব মিলিয়ে প্রস্তুতি দারুণ। আশা করছি ভালো লাগবে দর্শকের।’