logo
Advertisement

টিএসসিতে মঞ্চ মাতাবে ‘আভাস’

এশিয়া পোস্ট বিনোদন
টিএসসিতে মঞ্চ মাতাবে ‘আভাস’
তানজির তুহিন

শ্রোতা-দর্শক মাতাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি প্রাঙ্গণে পারফর্ম করবে জনপ্রিয় ব্যান্ড দল ‘আভাস’। শনিবার ঢাবির ব্যান্ড সোসাইটি আয়োজিত ‘কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল’ শীর্ষক কনসার্টে অংশ নেবে ব্যান্ডটি।

Advertisement

সামাজিক মাধ্যমে এক ভিডিও বার্তায় খবরটি নিশ্চত করেন আভাসের প্রধান ভোকালিস্ট তানজির তুহিন। সেই সঙ্গে শ্রোতা-দর্শকদের সরাসরি উপস্থিত থাকার আহ্বানও জানিয়েছেন তিনি।

Untitled-21

ভিডিও বার্তায় তুহিন জানান, কোরিয়ান কালচারাল এক্সচেঞ্জ ফেস্টিভ্যাল উপলক্ষে আয়োজিত এ কনসার্টে সংগীতপ্রেমীদের সঙ্গে দেখা হবে। গান পরিবেশনের পাশাপাশি টিএসসিতে সবার সঙ্গে আড্ডায় মেতে ওঠার কথা জানিয়েছেন এই গায়ক।

এ ছাড়া ব্যান্ডের অফিশিয়াল পেজ থেকেও এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, এ দিন রাত ৮টায় টিএসসিতে পারফর্ম করবেন তারা।

তরুণ প্রজন্মের শ্রোতা-দর্শকদের কাছে বেশ জনপ্রিয় ‘আভাস’। ‘মানুষ-১’, ‘বাস্তব’, ‘আভাস’, ‘অনাথ’, ‘ক্যামেরা’ এবং ‘সত্তা’সহ বহু গান দিয়ে সবার মন জয় করে নিয়েছে ব্যান্ডটির সদস্যরা।