logo
Advertisement

৮ বছর লিভ-ইনের পর গোপনে বিয়ে করলেন অভিনেতা

এশিয়া পোস্ট বিনোদন
৮ বছর লিভ-ইনের পর গোপনে বিয়ে করলেন অভিনেতা
অর্জন রামপাল ও তার স্ত্রী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস

গোপনে তারকাদের বিয়ের খবর নতুন কিছু নয়। প্রায়ই এমন খবরে শিরোনামে উঠে আসেন তারকারা। এবার সেই তালিকায় যুক্ত হলেন বলিউড অভিনেতা অর্জুন রামপাল। ৮ বছর লিভ-ইনের পর গোপনে বিয়ে করেছেন তিনি। শুধু তাই নয়, দীর্ঘ এই যাত্রায় দুই সন্তানের বাবাও হয়েছেন অভিনেতা। খবর: হিন্দুস্তান টাইমস

Advertisement

অর্জন রামপাল ও তার স্ত্রী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস
অর্জন রামপাল ও তার স্ত্রী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস

প্রেমিকা গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেসের সঙ্গে এক ছাদের নিচে টানা আট বছর অর্জুনের বসবাস। দুই পুত্রসন্তানের বাবা-মাও হয়েছেন তারা। এরপরই এই সম্পর্ককে নতুন রূপ দিলেন অভিনেতা। তবে অন্য তারকাদের মতো ঢাকঢোল পিটিয়ে নয়, গোপনেই বিয়ে করেছেন তারা। পেশায় অর্জুনের স্ত্রী একজন মডেল।

জানা গেছে, ভারতের গোয়ার বারদেজ সাব-রেজিস্ট্রার অফিসে গোপনে রেজিস্ট্রি বিয়ে করেছেন অর্জুন- গ্যাব্রিয়েলা। ২০১৮ সাল থেকে লিভ-ইন সম্পর্কে ছিলেন তারা। ২০১৯ সালে তাদের প্রথম পুত্রসন্তান আরিক এবং ২০২৩ সালে জন্ম নেয় দ্বিতীয় পুত্রসন্তান আরাভ।

অর্জন রামপাল ও তার স্ত্রী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস
অর্জন রামপাল ও তার স্ত্রী গ্যাব্রিয়েলা দেমেত্রিয়াদেস

গেলো বছর এক সাক্ষাৎকারে হাজির হয়ে বাগদানের কথা স্বীকার করলেও বিয়ের বিষয়টি আড়ালেই রেখেছিলেন অর্জুন। যদিও রেজিস্ট্রি বিয়ে নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি দুজনের কেউই। ২০১৮ সালে প্রথম দেখা অর্জুন-গ্যাব্রিয়েলার। প্রথমে বন্ধুত্ব, এরপর প্রেমের বাঁধনে আটকা পড়েন তারা। এখন জড়ালেন সংসারের মায়ায়।

এর আগে সাবেক মডেল মেহের জেসিয়াকে বিয়ে করেছিলেন অর্জুন। প্রায় দুই দশকের সংসারে হঠাৎই হানা দেয় বিচ্ছেদের সুর। সিদ্ধান্ত নেন আলাদা থাকার। পরে ২০১৯ সালে দাম্পত্য জীবনের উতি টানেন তারা। সেই সংসারে মাহিকা ও মাইরা নামে দুই কন্যাসন্তান রয়েছে অর্জুনের।