logo

আলভীর স্ত্রীর মরদেহ কুর্মিটোলা হাসপাতালে

আলভীর স্ত্রীর মরদেহ কুর্মিটোলা হাসপাতালে

কুর্মিটোলা জেনারেল হাসপাতালে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার লাশ পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে। এমনটাই জানিয়েছে নিহতের পরিবার। সেখান থেকে পুলিশ ছাড়পত্র নেওয়ার পর পারিবারকিভাবে দাফনের সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে অভিনেতা জাহের আলভীর স্ত্রী ইকরার আত্মহত্যার বিষয়টি এশিয়া পোস্টকে নিশ্চিত করেছেন অভিনেতার শ্বশুরবাড়ি পরিবারের একাধিক সদস্য। নাম প্রকাশে অনিচ্ছুক প্রয়াত ইকরার ঘনিষ্ঠ এক আত্মীয় এশিয়া পোস্টকে বলেন, আজ দুপুর দেড়টার দিকে মিরপুর ডিওএইচএস এলাকার একটি বাসায় এ ঘটনা ঘটে। 

আলভী ঈদের একটি নাটকের জন্য বর্তমানে নেপালে অবস্থান করছেন। সেখানে ‘দেখা হলো নেপালে’ শিরোনামের একটি নাটকের শুটিং নিয়ে ব্যস্ত আছেন তিনি। স্ত্রীর আত্মহত্যার বিষয়ে জানতে চাইলে ম্যাসেঞ্জারে তিনি বলেন, ‘যাই শুনেছেন এসব নিয়ে এখনই কিছু প্রকাশ কইরেন না। আমি কথা বলার মতো অবস্থাতে নেই।’

২০১০ সালের নয় নভেম্বর ভালোবেসে স্ত্রী ইকরাকে বিয়ে করেন আলভী। তাদের ইকরা নামে একটি পুত্রসন্তান রয়েছে।