logo

বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন তানজিন তিশা
অভিনেত্রী তানজিন তিশা। ছবি : ফেসবুক থেকে নেওয়া

অভিনেত্রী তানজিন তিশার গাড়ি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে। শনিবার (১০ অক্টোবর) মানিকগঞ্জে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোনো সমস্যায় পড়েননি তিনি। দুর্ঘটনার পর মানিকগঞ্জে যাওয়ার পরিকল্পন বাতিল করে ঢাকায় ফিরে আসেন এই অভিনেত্রী।

একটি শোরুম উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিতে মানিকগঞ্জে যাচ্ছিলেন তানজিন তিশা। দুর্ঘটনার বিষয়টি নিজের ফেসবুক পোস্টে জানান তিনি। পোস্টে তিশা লেখেন, ‘মানিকগঞ্জে যাওয়ার পথে বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলাম। আলহামদুলিল্লাহ! দেখা হবে সবার সাথে, ইনশাআল্লাহ।’

তিশার এই পোস্টের পর তাঁর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দেয়। তবে দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

ছোট পর্দার পরিচিত মুখ তানজিন তিশা দীর্ঘদিন ধরে নাটকে অভিনয় করছেন। বিভিন্ন চরিত্রে অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে পরিচিতি পেয়েছেন তিনি।