logo

সুখবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

সুখবর দিলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত অভিনেতা পলাশ

কন্যা সন্তানের বাবা হলেন ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের জনপ্রিয় চরিত্র কাবিলা খ্যাত অভিনেতা জিয়াউল হক পলাশ । বুধবার (৪ ফেব্রুয়ারি) সামাজিক মাধ্যমে দুপুর সাড়ে ১২টার দিকে বাবা হওয়ার সুখবর জানিয়েছেন অভিনেতা নিজেই।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, আলহামদুলিল্লাহ, কন্যাসন্তানের বাবা হয়েছি। সবাই দোয়া করবেন।

পলাশের এই পোস্টের নিচে ভক্ত-অনুরাগী ও নেটিজেনরা হুমড়ি খেয়ে পড়েছেন অভিনন্দন জানাতে। মজার ছলে একজন নেটিজেন মন্তব্য করেছেন, আলহামদুলিল্লাহ, আগে আপনারে ভাই হিসেবে দেখতাম, এখন আপনি আমার চাচা।

এদিকে, কন্যা সন্তানের খবর জানিয়ে এশিয়া পোস্টকে পলাশ বলেন, বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১টায় রাজধানীর পান্থপথের একটি বেসরকারি হাসপাতালে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। আমার সন্তান ও তার মা দুজনেই আলহামদুলিল্লাহ্‌ খুব ভালো আছে। আমরা সপরিবারের এখন হাসপাতালেই আছি। সবার কাছে দোয়া চাই। আমার ছেলে ও মেয়ে দুটি সন্তানই সবার দোয়া ও ভালোবাসায় থাকুক।

প্রসঙ্গত, ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক নাটকের বহুল জনপ্রিয় চরিত্র কাবিলা। চরিত্রটিতে অভিনয় করে রাতারাতি তারকা খ্যাতি পান জিয়াউল হক পলাশ। এরপর থেকে কাবিলা নামেই পরিচিত হয়ে ওঠেন। ভক্তদের ভালোবাসা অর্জনের পাশাপাশি ব্যাপক প্রশংসাও কুড়িয়েছেন তিনি।