Advertisement

অপুর দাবি, যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে

এশিয়া পোস্ট বিনোদন
অপুর দাবি, যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে
চিত্রনায়িকা অপু বিশ্বাস।

ফুটবল নিয়ে গোটা বিশ্বের মতো বাংলাদেশেও উন্মাদনার শেষ নেই। বিশ্বকাপ শুরুর আগে থেকেই কে কোন দলের সমর্থক, তা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে উত্তেজনা শুরু হয়ে গেছে। সাধারণ দর্শকের মতো এই উচ্ছ্বাসে নাম লিখিয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ্বাস।

Advertisement

অপু বিশ্বাস অনেক আগে থেকেই ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল দেশ ব্রাজিলের সমর্থক। এবারের বিশ্বকাপ নিয়ে তার ভাবনার কথা জানতে চাইলে তিনি বলেন, ‘আমি নেইমারকে অনেক পছন্দ করি। আমি ব্রাজিলের কট্টর সমর্থক। যারা খেলা বোঝে তারা ব্রাজিল করে। ব্রাজিলের খেলোয়াড়দের খেলায় আলাদা একটা ছন্দ আছে। আমার যেসব ভক্ত আছেন তাদের বলি, শুধু ব্রাজিল হলে তো চলবে না, অন্য দলের সমর্থকও লাগবে। তা না হলে খেলা দেখে মজা পাওয়া যাবে না। আমার ছেলে জয় অবশ্য আর্জেন্টিনা করে।’

এরপর রাত জেগে খেলা দেখার অভিজ্ঞতার কথা জানিয়ে এই অভিনেত্রী বলেন, ‘বিশ্বকাপ ফুটবল খেলা মানেই উত্তেজনায় ভরপুর এক পরিবেশ। বিশ্বকাপ ঘিরে ঈদের মতো একটা আমেজ তৈরি হয়। এমনও হয় যে, রান্নাবান্না শেষ করে দ্রুত টিভির সামনে বসে যাই। রাত দুই-তিনটা বেজে গেলেও দেখা যায় আমরা খেলা দেখছি।’