logo
Advertisement

বন্ধুর প্রয়াণে বিষণ্ন অমিতাভ বচ্চন

বন্ধুর প্রয়াণে বিষণ্ন অমিতাভ বচ্চন

জীবনের এক ধ্রুব সত্য হলো মৃত্যু, যা মনে করিয়ে দেয় জাগতিক ব্যস্ততা, অহংকার বা মান-অভিমান ক্ষণস্থায়ী। এই ডাক যখন আসবে, তখন অজানার উদ্দেশ্যে সবাইকে একা চলে যেতে হবে। সেই মৃত্যু প্রিয়জন বা কাছের মানুষকে গভীর মানসিক কষ্ট, বিষণ্নতা ও কান্না হয়ে ধরা দেয়। একে একে প্রিয় বন্ধুদের প্রয়াণে ভেঙে পড়েছেন বলিউড কিংবদন্তি অমিতাভ বচ্চনও।

নিজের এক অত্যন্ত প্রিয় ও কাছের বন্ধুকে হারালেন অমিতাভ বচ্চন। বৃহস্পতিবার সকালে নিজের ব্লগে এক দীর্ঘ বার্তায় অমিতাভ সেই বন্ধুর স্মৃতিচারণ করতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। এর আগে গত বছরের নভেম্বরে প্রিয় বন্ধু ও সহকর্মী ধর্মেন্দ্রর মৃত্যুতেও তিনি এক দীর্ঘ শোকবার্তা লিখেছিলেন।

সেই বন্ধুর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বচ্চন পরিবারে। অমিতাভ লিখেছেন, ‘আরও একজন অত্যন্ত প্রিয় বন্ধুকে হারালাম। স্নেহ, ভালোবাসা এবং হাস্যরসে ভরপুর এক সহজ মানুষ ছিল সে।’ সূত্র: এই সময় অনলাইন

প্রয়াত বন্ধুর প্রশংসা করে অমিতাভ আরও লেখেন, ‘যে কোনো কঠিন পরিস্থিতিতে ও আলোর পথ খুঁজে বের করার ক্ষমতা রাখত। ওর মুখে সবসময় একটা হাসি লেগে থাকত। ও যে নেই, সেটা ভাবতেই পারছি না। একে একে সবাই চলে যাচ্ছে...।’

অমিতাভের এই ব্যথাতুর পোস্ট দেখে ভক্তরাও তাকে সান্ত্বনা দিয়ে শক্ত থাকার অনুরোধ জানান।