রণবীরের নামের ট্যাটু মুছে ফেলতে কত খরচ করেছিলেন দীপিকা

বলিউডের এক সময়ের আলোচিত জুটি দীপিকা পাড়ুকোন ও রণবীর কাপুর। অন্দরের ‘পাওয়ার কাপল’ তকমাও পেয়েছিলেন তারা। যদিও খব বেশিদিন স্থায়ী হয়নি দীপিকা-রণবীরের সম্পর্কটি।
রণবীরের প্রতারণা ও দৃষ্টিভঙ্গির পার্থক্যের কারণেই নাকি ভেঙে যায় তাদের প্রেমকাহিনি। বিচ্ছেদের পর দুজনেই হাঁটেন ভিন্ন পথে। অভিনেতার প্রেমে পড়ে তার নামের অক্ষর দিয়ে ঘারে ‘আরকে’ ট্যাটু করেছিলেন দীপিকা।
সম্পর্ক ভাঙার পরেও দীর্ঘদিন অভিনেত্রীর ঘারে ট্যাটুটি দৃশ্যমান ছিল। বিভিন্ন অনুষ্ঠানে বিষয়টি নিয়ে সমালোচনাও কম হয়নি। তবে পরবর্তীতে ২০১৮ সালে রণবীর সিংকে বিয়ের আগে ট্যাটুটি ধীরে ধীরে মুছে ফেলেন দীপিকা। লেজার রিমুভাল পদ্ধতির সাহায্য নিয়ে ট্যাটুটি পুরোপুরি তুলে ফেলেন অভিনেত্রী।
জানা গেছে, এই ধরনের ট্যাটু লেজার দিয়ে পুরোপুরি তুলতে বেশ কয়েকটি সেশনের প্রয়োজন হয়। প্রতিটি সেশনের খরচ পড়ে পাঁচ থেকে পনেরো হাজার রুপি পর্যন্ত। দীপিকাকে এটি রিমুভ করতে ৩ থেকে ৫টি সেশন নিতে হয়েছিল। সেই সঙ্গে ত্রিশ থেকে পঁচাত্তর হাজার রুপি খরচ হয়েছিল অভিনেত্রীর।
আর এভাবেই প্রেমের স্মৃতিকে মুছে নতুন অধ্যায়ে নিজেকে সাজিয়ে নিয়েছেন দীপিকা। অন্যদিকে নতুন আয়োজনে জীবনকে গুছিয়ে নিয়েছেন রনবীরও। দীপিকা ঘর বাঁধেন রণবীর সিংয়ের সঙ্গে। আলিয়া ভাটকে বিয়ে করেন রনবীর। বর্তমানে সংসার ও সন্তানদের নিয়ে সুখেই দিন পার করছেন দুজনেই।
সূত্র: টিভি নাইন বাংলা


