ক্যাসিনোর নেশায় কুপোকাত বন্ধু আমার: সাবরিনা সাবা

ছোট পর্দার অভিনয়শিল্পী জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় দেশজুড়ে সমালোচনার ঝড় বইছে! এ ঘটনায় আলভী ও তার মা নাসরিন সুলতানা আহমেদের বিরুদ্ধে মামলা করেছে ইকরার পরিবার।
ইকরার মৃত্যুর পর অনেকেই নিজেদের মতামত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। আবার অনেকেই তাদের নিজের সঙ্গে আলভীর ঘটে যাওয়া নানা ঘটনা শেয়ার করছেন। সেই কাতারে আছেন সংগীতশিল্পী সাবরিনা সাবা।
রোববার (৮ মার্চ) ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে লেখেন, যেহেতু, ইকরা মেয়েটা মা। সিগারেট পার্টি/গঞ্জিকা পার্টি করছিল নিজেদের ওয়াশরুমে গার্লস গ্রুপ (বান্ধবী) নিয়ে। যেহেতু সুইট সিক্সটিনে ভুলে আমার বন্ধু - আলভীকে ভালোবেসে বিয়ে করে, বাবা মায়ের (জোরপূর্বক) অত্যাচারে আরেকজনকে বিয়ে করে পরের দিনে পালিয়ে আলভীর কাছে ফেরত এসেছিল।
যেহেতু সারাক্ষণ শ্বশুরবাড়ির কথা শুনতে হতো। ১২ বছরের সাধনায় একটা ছেলে জন্মাল। ভালোবাসার মানুষের ভালোবাসা কমলো। কয়েক পরকীয়ায় ধরা খেয়েও আর রক্ষা হলো না।
ড্রাগস আক্রান্ত স্বামীকে "তিন "ম" থেকে ফেরত আনতে ব্যর্থ হলো উল্লেখ করে এই সংগীতশিল্পী আরও বলেন, আলভী ড্রাগসের টাকা আমার কাছে ধার চাইছিল আমি দিই নাই, তাই ফ্রেন্ডশিপ ও রাখে নাই ছায়ানটের সার্কেলের সঙ্গে। লাস্ট কয়েক বছর ক্যাসিনোর নেশায় কুপোকাত বন্ধু আমার। বন্ধুর বউ, এখন গলায় দড়ি দিয়ে পরপারে গেল। এখন যেহেতু ওর সিগারেট খাওয়ার ফুটেজ ভাইরাল। তাই আমার বন্ধু "আলভী", তার পরকীয়া বারো ব্যাটারির তিথির করা ৭ খুন মাফ। বিয়াইত্তা ব্যাডা মাইনসের ইডিস পিডিস জায়েজ! আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা!
গত ২৮ ফেব্রুয়ারি রাজধানীর মিরপুর ডিওএইচএসের একটি বাসা থেকে অভিনেতা জাহের আলভীর স্ত্রী আফরা ইভনাথ খান ইকরাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় উদ্ধার করা হয়। দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সেই সময় শুটিংয়ের কাজে নেপালে ছিলেন আলভী।
ইকরার মৃত্যুর পর থেকে আলভী সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক পোস্ট ও ভিডিও বার্তা দিয়েছেন। তবে তিনি বর্তমানে কোথায় আছেন, নেপাল থেকে দেশে ফিরেছেন কি না এ বিষয়ে স্পষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তার সাম্প্রতিক পোস্টগুলোতে মন্তব্যের ঘরও বন্ধ রাখা হয়েছে।