চিরকুমার থাকার কারণ জানালেন অক্ষয় খান্না

বলিউডের জনপ্রিয় অভিনেতা অক্ষয় খান্না। ক্যারিয়ার নিয়ে ভাবনা থাকলেও ব্যক্তিগত জীবনে সাংসারিক হওয়ার কোনো পরিকল্পনা নেই তার। অভিনেতার সময়ের অনেকেই বিয়ে করে সংসারী হলেও তিনি এখনও একাই রয়ে গেছেন। সিদ্ধান্ত নিয়েছেন চিরকুমারই থাকবেন।
এবার বিয়ে না করার কারণ জানালেন অক্ষয়। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, বিয়ে করতে চান না তিনি। বিয়ের অর্থ হলো অন্য কারও সঙ্গে জীবন ভাগ করে নেওয়া। নিজের জীবনের নিয়ন্ত্রণ অন্য কারও হাতে তুলে দেওয়ার কোনো ইচ্ছা নেই তার।
অক্ষয়ের ভাষ্য, বিয়ে অনেক বড় দায়িত্ব এবং এর জন্য পুরোপুরি প্রস্তুত না থাকলে কখনোই বিয়ে করা উচিত নয়। শুধু বিয়ে নয়, সন্তান দত্তক নেওয়ার ব্যাপারেও নিজের মতামত জানিয়েছেন অভিনেতা।
এ প্রসঙ্গে অক্ষয় জানান, তিনি অবিবাহিত এবং তার কোনো দায়িত্ব নেই। এমন জীবনযাপন করতে চান না যেখানে কারও জন্য দায়িত্বশীল হতে হবে তাকে। নিজের জীবনে একাই সুখী অভিনেতা।


