logo

বৈশাখে মন ভালো নেই শবনম ফারিয়ার 

বৈশাখে মন ভালো নেই শবনম ফারিয়ার 

বাংলা নববর্ষের প্রথম দিন আজ (১৪ এপ্রিল)। পহেলা বৈশাখ হচ্ছে বাঙালির প্রাণের উৎসব। দিনটিকে বর্ণিল আয়োজনে বরণ করে নিয়ে থাকেন বাঙালিরা।  প্রতি বছরই রাজধানীর চারুকলা ইনস্টিটিউট এলাকায় এই উৎসবকে ঘিরে তৈরি হয় বর্ণিল আবহ। তবে এবারের বৈশাখে কিছুটা ভিন্ন অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক স্ট্যাটাসে তিনি জানান, গত ৮ বছরে করোনা ছাড়া কখনও চারুকলায় যাওয়া থেকে তাকে কেউ আটকাতে পারেনি। বরং এটি তার কাছে এক ধরনের নববর্ষের রিচুয়াল (রীতিনীতি) হয়ে উঠেছিল। কিন্তু এবারে গেটে কড়াকড়ি নিরাপত্তার কারণে চারুকলায় প্রবেশ করতে পারেননি তিনি।

ফারিয়া লেখেন, গত ৮ বছরে করোনা ছাড়া কেউ চারুকলা যাওয়া থেকে আমাকে আটকাতে পারেনি। বলা যায় এইটা আমার নববর্ষের একটা রিচুয়াল, কিন্তু এবার গেটে সিকিউরিটির জন্য আটকে দিল!

তিনি আরও লেখেন, তাই দুঃখে ভবঘুরের মতো ঢাকা শহরে ঘুরতে ঘুরতে দেখি আলপনা। যাক, একটু তো বৈশাখী আমেজ তো পাওয়া গেল!

সব মিলিয়ে, চারুকলায় প্রবেশ করতে না পারার আক্ষেপ থাকলেও নিজের মতো করে বৈশাখ উদযাপন করেছেন শবনম ফারিয়া। তার এই অভিজ্ঞতা এরই মধ্যে ভক্তদের মাঝে সাড়া ফেলেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।