Advertisement

বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি

এশিয়া পোস্ট বিনোদন
বিয়ের গুঞ্জনে মুখ খুললেন পূজা চেরি
পূজা চেরি

চিত্রনায়িকা পূজা চেরির বিয়ের গুঞ্জনে তোলপাড় নেটদুনিয়া। গোপনে এক ব্যবসায়ীকে বিয়ে করেছেন এমন খবরে সরগরম অন্তর্জাল। এতদিন বিষয়টি নিয়ে নীরব থাকলেও এবার মুখ খুলেছেন নায়িকা। একের পর এক ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদে ক্ষোভ প্রকাশ করেছেন পূজা।

Advertisement

সোমবার সামাজিকমাধ্যমে বিয়ের গুঞ্জন নিয়ে একটি পোস্ট করেছেন তিনি। যেখানে নায়িকা স্পষ্টভাবে উল্লেখ করেছেন—তিনি এখনও বিয়ে করেননি। অভিনেত্রী লিখেছেন, একটি সাক্ষাৎকারে জানিয়েছিলাম, পারিবারিকভাবেই আমার বিয়ে ঠিক করা হয়েছে। যখনই আমার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে, আমি নিজেই তা প্রকাশ্যে অত্যন্ত আনন্দের সঙ্গে সবাইকে জানাব। লুকানোর কিছু নেই।

পূজা চেরি
পূজা চেরি

চিত্রনায়িকা আরও লেখেন, এরপরও কিছুদিন ধরে বিভিন্ন সংবাদমাধ্যমে আমার বিয়ে এবং ব্যক্তিগত জীবন নিয়ে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর সংবাদ প্রকাশ করা হচ্ছে। অনেকের সঙ্গে নাম জড়িয়ে উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিউজ তৈরি করা হচ্ছে—যা অত্যন্ত বিব্রতকর এবং দুঃখজনক। বর্তমানে নতুন কাজের জন্য নিজেকে প্রস্তুত করছেন এবং সে কারণেই ক্যামেরার সামনে তিনি নেই বলে জানান পূজা।

তথ্য যাচাই না করে ভিত্তিহীন খবর প্রকাশ আইনত দণ্ডনীয় অপরাধ উল্লেখ পূজা লেখেন, বাংলাদেশের সংবিধানের ৩১ ও ৪৩ অনুচ্ছেদ অনুযায়ী প্রত্যেক নাগরিকের আইনি সুরক্ষা এবং তার ব্যক্তিগত জীবনের গোপনীয়তা ও সুনাম রক্ষার পূর্ণ অধিকার রয়েছে। সাইবার নিরাপত্তা আইন, ২০২৩-এর ২৫ ধারা অনুযায়ী ইন্টারনেটে বা ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি সম্পর্কে মিথ্যা, অপমানজনক বা বিভ্রান্তিকর তথ্য প্রচার করা একটি শাস্তিযোগ্য অপরাধ।

পূজা চেরি
পূজা চেরি

সবশেষে চিত্রনায়িকা গণমাধ্যমকর্মীদের উদ্দেশে নায়িকা লিখেছেন, সবসময় আপনাদের ভালোবাসা ও গণমাধ্যমের সহযোগিতাকে সম্মান জানিয়ে এসেছি। কিন্তু আমার নীরবতাকে কেউ যদি ভিত্তিহীন সংবাদের সুযোগ বানিয়ে নেয়, তবে আমি নিজের আইনি অধিকার রক্ষায় বাধ্য হব। আশা করি, সাংবাদিক ভাইবোনেরা ও গণমাধ্যমকর্মীরা বস্তুনিষ্ঠ তথ্য পরিবেশন করবেন এবং অসত্য নিউজ প্রকাশ করা থেকে বিরত থাকবেন।