logo

‘দীর্ঘ ৩ বছর পর নতুন গান নিয়ে ফিরে আসা’

‘দীর্ঘ ৩ বছর পর নতুন গান নিয়ে ফিরে আসা’

দেশের অন্যতম জনপ্রিয় গিটারিস্ট শিশির আহমেদ। ব্যান্ড অর্থহীনের হয়ে দীর্ঘ সময় ধরে স্টেজ মাতিয়ে আসছেন তিনি। করেন একক সংগীতও। দীর্ঘ তিন বছর পর নিজের কম্পোজিশনে নতুন গান নিয়ে আসছেন তিনি, যা এরই মধ্যে শিশিরের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে।

গানটি নিয়ে শিশির এশিয়া পোস্টকে বলেন, ‘দীর্ঘ ৩ বছর পর নতুন গান নিয়ে ফিরে আসা। এবার এই গানে বখতিয়ারের গাওয়া ও লিরিক—দুটোই সত্যিই অসাধারণ। আপনারা যারা দীর্ঘকাল ধরে আমার পাশে আছেন, আপনাদের সবার প্রতি আমার অশেষ কৃতজ্ঞতা। সবাই ভালোবাসা আর দোয়া রাখবেন। আবার দেখা হবে।’

গানটি লিখেছেন ও কণ্ঠ দিয়েছেন ‘বে অব বেঙ্গল’ ব্যান্ডের ভোকালিস্ট ও গিটারিস্ট বখতিয়ার হোসেন। মিউজিক কম্পোজিশন, টিউন এবং ইনস্ট্রুমেন্টে আছেন শিশির নিজেই। মিক্স অ্যান্ড মাস্টার করেছেন ফ্রান্সিস লি এবং গানটি প্রডিউসও করেছেন অর্থহীনের এই সদস্য। গানে মডেল হিসেবে দেখা যায় সাবরিন আজাদকে।