logo

নতুন চরিত্রে কেয়া পায়েলের চমক

নতুন চরিত্রে কেয়া পায়েলের চমক

উস্কখুস্ক চুল, পরনে ময়লা পোশাক আর কালচে মুখ। হঠাৎ এমন লুকে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। কিন্তু প্রথম দেখায় কেউ চিনতেই পারবেন না।

কেয়া পায়েলের এমন লুক দেখে নেটিজেনরা অবাক বনে গেলেও এই লুকের সূত্রপাত একটি শুটিংয়ের দৃশ্য থেকে।

কেয়া পায়েলের এই ভিন্ন রূপের একটি ভিডিও প্রকাশ করেন তার সহশিল্পী ও জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান। ভিডিওতে দেখা যায়, কেয়া পায়েল একজন ভবঘুরে বা মানসিক ভারসাম্যহীন মানুষের সাজে দাঁড়িয়ে আছেন। ভিডিওর একপর্যায়ে তাকে উচ্চস্বরে বলতে শোনা যায়, কেউ একজন তাকে বল ছুড়ে মেরেছে এবং সে বিচার চায়। 

এমন সময় জোভান মোটরসাইকেল নিয়ে সেখানে হাজির হলে কেয়া তার দিকে তেড়ে যান এবং অদ্ভুত আচরণ করতে থাকেন। ভিডিওটি শেয়ার করে ক্যাপশনে জোভান মজা করে লেখেন, ‘ছেমরি পাগল নাকি? আমারে কয় খাইয়া লাইবো!’

 

ভিডিওটি প্রকাশের পর থেকেই শুরু হয়েছে আলোচনা। অনেকেই কেয়ার অভিনয়ের প্রশংসা করে মন্তব্য করেছেন। নেটিজেনরা তার কাজের প্রতি একাগ্রতা ও সাহসিকতার প্রশংসা করেছেন।