logo

বিয়ের আসরে দ্যুতি ছড়ালেন মেহরিন পিরজাদা

বিয়ের আসরে দ্যুতি ছড়ালেন মেহরিন পিরজাদা

মেহরিন পিরজাদা—নাম শুনলে ভাবনায় আসে হয়তো পাকিস্তানি কোনো সুন্দরী। তবে তিনি পাকিস্তানি নন, তেলেগু ইন্ডাস্ট্রির জনপ্রিয় নায়িকা মেহরিন পিরজাদা। দক্ষিণী সিনেমার এই জনপ্রিয় অভিনেত্রী অনেক জল্পনার পর বসলেন বিয়ের পিঁড়িতে। ২৬ এপ্রিল ঘরোয়া পরিবেশে এক অনাড়ম্বর অনুষ্ঠানে শুরু করলেন নতুন জীবন।

তেলেগু সিনেমায় অভিনয় করে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেন মেহরিন পিরজাদা। কিছু ঘনিষ্ঠ বন্ধুবান্ধব ও পরিবারের লোকজন নিয়ে আয়োজন করা হয় অনুষ্ঠানটি। শ্রীনিধি শেঠি, সোনল চৌহানসহ অনেক তারকা ও ভক্তরা নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়েছেন।

জীবনের নতুন অধ্যায় শুরু করে অভিনেত্রী নিজেই ইনস্টাগ্রামে ছবি শেয়ার করে সবার কাছে দোয়া চেয়েছেন। বিয়ের আসরে সাজ-পোশাকে রীতিমতো দ্যুতি ছড়ালেন তেলেগু অভিনেত্রী। মেহরিন তার এই বিশেষ দিনটিকে মার্জিত ও অনাড়ম্বর রাখার চেষ্টা করেছেন এবং তাতে সফল।

bigStoryContent

বিয়ের পোশাক হিসেবে মেহরিন সূক্ষ্ম সিকুইনের কাজ করা একটি চমৎকার ব্লাশ-পিঙ্ক লেহেঙ্গা বেছে নিয়েছিলেন। সেই লেহেঙ্গায় চিরায়ত কনের আকর্ষণ ফুটে উঠেছিল মেহরিনের। পোশাকের সঙ্গে মানানসই হালকা মেকআপে অভিনেত্রীকে অপরূপা লাগছিল। মেহরিনের স্বামীও কালার ম্যাচ করে  ব্লাশ-পিঙ্ক শেরওয়ানি পরেন।

বিয়ের একগুচ্ছ স্বপ্নময় ছবি শেয়ার করে সাদামাটা ক্যাপশনে অভিনেত্রী লেখেন— "২৬.০৪.২৬," যার সাথে ছিল ইনফিনিটি, লাল হৃদয় এবং ইভিল আই ইমোটিকন।

bigStoryContent

ক্যারিয়ারের শুরু থেকেই মেহরিন কিছুটা মিডিয়া বিমুখ এবং প্রচারের আড়ালে থাকতেই পছন্দ করেন। তবে সামাজিকমাধ্যমে কিছুটা সরব থাকতেন। বিয়ের ছবিগুলো লাইভ হওয়ার সঙ্গে সঙ্গেই ভক্ত এবং সহকর্মীদের কাছ থেকে অভিনন্দন বার্তা আসতে শুরু করে।

বিয়ে নিয়ে এত আলোচনা ও ছবি শেয়ারের পরও মেহরিন তার স্বামীর পরিচয় খোলাসা করেননি। ছবিতেও স্বামীর মুখ স্পষ্ট না করে আড়াল করার চেষ্টা দেখা যায়। বিয়ের আগে থেকেই স্বামীর সম্পর্কে মুখে কুলুপ এঁটে ছিলেন ‘রাজা দ্য গ্রেট’ তারকা।