নতুন পরিচয়ে আরশ খান

বর্তমান সময়ের ছোট পর্দার দর্শকপ্রিয় অভিনেতা আরশ খান। অভিনয়ের পাশাপাশি এবার নতুন যাত্রা শুরু হলো এই অভিনেতার। ‘হিজ অ্যান্ড হেয়ার সেলুন’ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন তিনি। সামাজিক মাধ্যমে খবরটি নিজেই জানিয়েছেন।
শনিবার (২৫ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে আরশ লেখেন, অনেক দিনের ইচ্ছা ছিল নিজের একটা ব্যবসা থাকবে। আলহামদুলিল্লাহ ছোট পরিসরে শুরু করেছি। His & Hair Salon আমার নতুন প্রতিষ্ঠান।
এরপর লেখেন, যেহেতু আমি মধ্যবিত্ত পরিবারের সন্তান তাই সমাজের মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর কথা মাথায় রেখে প্রাইজ লিস্ট করেছি। বিশেষ করে স্টুডেন্টসদের জন্য।
সবশেষে দোয়া চেয়ে আরশ লেখেন, আমাকে সুযোগ করে দেবেন যেন সবসময় আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি।