logo

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে বলিউডের ২ অভিনেত্রী

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে বলিউডের ২ অভিনেত্রী
বাঁয়ে সোরা ভাস্কর ও ডানে আভিকা গোর। ছবি: সংগৃহীত

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্বরা ভাস্কর এবং ‘বালিকা বধূ’খ্যাত অভিনেত্রী অভিকা গোর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের এই অসুস্থতার খবর তারা নিজেরাই নিশ্চিত করেছেন।

শনিবার (৮ আগস্ট) ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করে স্বরা ভাস্কর জানান, হঠাৎ করেই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শে রক্ত পরীক্ষা করা হলে তার ডেঙ্গু শনাক্ত হয় এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তবে স্বাস্থ্যের বর্তমান পরিস্থিতি কিংবা জটিলতার বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এই অভিনেত্রী।

অন্যদিকে, স্বরা ভাস্করের আগেই ডেঙ্গুতে আক্রান্ত হন অভিকা গোর। টানা পাঁচ দিন ১০৩ থেকে ১০৪ ডিগ্রি তীব্র জ্বরে ভুগেছেন তিনি। এর মধ্যেই দিল্লিতে একটি পূর্বনির্ধারিত বিজ্ঞাপনের কাজ শেষ করে মুম্বাই ফেরেন অভিকা।

পরবর্তীতে শারীরিক অবস্থার অবনতি হলে পরীক্ষা-নিরীক্ষায় তারও ডেঙ্গু ধরা পড়ে। বর্তমানে চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।