খামেনির মৃত্যুতে কাঁদলেন বিগ বস তারকা

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদন অঙ্গনের তারকারাও। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত মুসলিম বিশ্বের এই পথপ্রদর্শকের জন্য অঝোরে কাঁদলেন বিগ বস তারকা ফারহানা ভাট।
ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো তারকা জানান, খামেনি চিরকাল সবার হৃদয়ে বেঁচে থাকবেন।
কাশ্মীরের এই অভিনেত্রী ব্যথাতুর হৃদয়ে জানান, এই খবরে তার এবং তার মতো আরও অনেক কাশ্মীরির হৃদয় ভেঙে গেছে। বিনোদন জগতের এক প্রথম সারির সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ফারহানা বলেন, ‘আয়াতুল্লাহ আলী খামেনি এমন একজন ব্যক্তিত্ব, যার কথা কখনও ভোলা যাবে না। খামেনি অনেকের কাছে ‘মসিহা’ ছিলেন।’
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় খামেনির মৃত্যুর পর গোটা পশ্চিম এশিয়াজুড়ে পুরোদস্তুর যুদ্ধের আবহ সৃষ্টি হয়। ভারতেরও শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে তীব্র ক্ষোভ ও শোক দেখা গেছে। ক্ষুব্ধ মানুষজন রাস্তায় নেমে বিক্ষোভ করেছেন। খামেনির ছবি এবং ইরানের সমর্থনে লেখা ব্যানার হাতে রাস্তায় নামেন।
সূত্র: এই সময় অনলাইন