logo

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

৯৮তম অস্কার পুরস্কার পেলেন যারা

মার্কিন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটার হলে বসেছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কারের আসর। ৯৮তম একাডেমি অ্যাওয়ার্ডসের এ চূড়ান্ত আসরে ঘোষণা করা হয়েছে বিভিন্ন শাখার সেরাদের নাম। বিশ্বের সিনেমা জগতের আলোচিত তারকাদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

স্থানীয় সময় রোববার (১৫ মার্চ) রাতে বসে বিশ্ব তারকাদের সিনেমাজগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ এ অনুষ্ঠান। উপস্থাপক-কমেডিয়ান কোনান ও’ব্রায়েন বিজয়ীদের নাম ঘোষণা শুরু করেন। 

এক নজরে জেনে নেয়া যাক, উল্লেখযোগ্য বিভাগে কাদের হাতে উঠলো এবারের পুরস্কার-

  • সেরা অভিনেতা: মাইকেল বি জর্ডান (সিনার্স)
  • সেরা অভিনেত্রী: জেসি বাকলি
  • সেরা পার্শ্ব অভিনেতা: শন পেন (ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার)
  • সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যামি ম্যাডিগান (ওয়েপনস)
  • সেরা পরিচালক: পল টমাস অ্যান্ডারসন
  • সেরা সিনেমা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
  • সেরা মৌলিক চিত্রনাট্য: সিনার্স
  • সেরা চিত্রনাট্য (অ্যাডাপ্টেড): ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
  • সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম: কেপপ ডেমন হান্টার্স
  • সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড: দ্য গার্ল হু ক্রাইড পার্লস
  • সেরা কস্টিউম ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
  • সেরা মেকাপ ও হেয়ারস্টাইলিং: ফ্রাঙ্কেনস্টাইন
  • সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্রাঙ্কেনস্টাইন
  • সেরা সম্পাদনা: ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার
  • সেরা ভিজুয়াল ইফেক্টস: অ্যাভাটার: ফায়ার অ্যান্ড অ্যাশ
  • সেরা মৌলিক গান: গোল্ডেন (কেপপ ডেমন হান্টার্স)
  • সেরা মৌলিক সংগীত: সিনার্স
  • সেরা সাউন্ড: এফ১
  • সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্ম: মিস্টার নোবডি এগেনস্ট পুতিন
  • সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম: সেন্টিমেন্টাল ভ্যালু
  • সেরা সিনেমাটোগ্রাফি: সিনার্স

উল্লেখ্য, অস্কার বা একাডেমি পুরস্কারের যাত্রা শুরু হয় ১৯২৯ সালের ১৬ মে। হলিউডের রুজভেল্ট হোটেলের ব্লসম রুমে আয়োজিত এক প্রাতঃরাশের (banquet) মাধ্যমে প্রথম এই পুরস্কার প্রদান করা হয়। এটি বিশ্বের অন্যতম প্রাচীন এবং সম্মানজনক চলচ্চিত্র পুরস্কার হিসেবে পরিচিত। ১৯৫৩ সাল থেকে টিভিতে এ পুরস্কার বিতরণ অনুষ্ঠান প্রচারিত হয়ে আসছে।