logo
Advertisement

জন্মদিনে সঙ্গীর কাছ থেকে কী সারপ্রাইজ পেলেন পূজা চেরী

এশিয়া পোস্ট বিনোদন
জন্মদিনে সঙ্গীর কাছ থেকে কী সারপ্রাইজ পেলেন পূজা চেরী
পূজা চেরী

বর্তমানে পূজা চেরীর ব্যক্তিগত জীবন নিয়ে নেটিজেনদের আলোচনা তুঙ্গে। বিশেষ করে নায়িকার প্রেম-বিয়ে নিয়ে চর্চার শেষ নেই ভক্ত-অনুরাগীদের। বিষয়টি নিয়ে ব্যাখ্যাও দিয়েছেন তিনি। এসবের মাঝেই এবার নিজের জন্মদিনে সারপ্রাইজ পেলেন পূজা।

Advertisement

পূজা চেরী
পূজা চেরী

বৃহস্পতিবার চিত্রনায়িকার জন্মদিন। সামাজিকমাধ্যমে দিনটি উদ্‌যাপনের কয়েকটি ছবি দিয়ে জীবনের মুহূর্তটি শেয়ার করেছেন পূজা। সেখানেই জানালেন, সঙ্গীর কাছ থেকে সারপ্রাইজ পেয়ে ভীষণ উচ্ছ্বসিত নায়িকা।

বিশেষ মানুষটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ক্যাপশনে পূজা লিখেছেন, ‘আমি কখনও জানতাম না, জন্মদিনের এই সারপ্রাইজ আমার হৃদয়কে এতটা গভীরভাবে স্পর্শ করবে। তুমি শুধু আমাকে অবাকই করোনি, আমাকে কতটা মূল্য দিয়ে ভালোবাসো, সেটাও অনুভব করিয়েছো। এবারের জন্মদিনের এই ছোট্ট বিষয়গুলো, মুহূর্তগুলো এমন এক অভিজ্ঞতা দিয়েছে, যা কখনো ভুলব না।’

পূজা চেরীর ফেসবুক থেকে নেওয়া
পূজা চেরীর ফেসবুক থেকে নেওয়া

চিত্রনায়িকা আরও লেখেন, ‘কিছু মানুষ জীবনের সুন্দর অংশ হওয়ার পাশাপাশি কিছু মুহূর্তও মনের বিশেষ অংশ হতে পারে। দুটো একই হয়ে থাকবে সবসময়। সবসময় তোমাকে ভালোবাসি। সেই সঙ্গে নিজেকেও জন্মদিনের শুভেচ্ছা জানান নায়িকা।

সামাজিকমাধ্যমে শেয়ার করা ছবিগুলোতে পূজাকে রঙিন বেলুন, কেক ও জন্মদিনের বিশেষ সজ্জায় দেখা যায়। বিশেষ মুহূর্তে আবেগাপ্লুত হয়ে স্পষ্ট জানিয়ে দেন, জন্মদিনের এই উপহার ও সুন্দর মূহূর্ত পাওয়ার পেছনে বিশেষ কেউ রয়েছেন নায়িকার জীবনের।

পূজা চেরী
পূজা চেরী

এর আগে, এক সাক্ষাৎকারে পূজা জানিয়েছিলেন, পারিবারিকভাবেই বিয়ে ঠিক হয়েছে তার। এবং ইতোমধ্যে বাগদান সম্পন্ন করেছেন নায়িকা। সবাইকে জানিয়ে জমকালো আয়োজনেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে পূজার।