logo

জাইমা রহমানের ব্যক্তিত্বে মুগ্ধ তানজিন তিশা

জাইমা রহমানের ব্যক্তিত্বে মুগ্ধ তানজিন তিশা

রাজনৈতিক অঙ্গনে ক্রমেই আলোচনায় আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমান। বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক অনুষ্ঠানে বাবার সঙ্গে তার উপস্থিতি ইতোমধ্যে নজর কেড়েছে অনেকের। বিশেষ করে তার সরলতা, আত্মবিশ্বাসী ভঙ্গি এবং দেশীয় সংস্কৃতির প্রতি শ্রদ্ধাশীল মনোভাব প্রশংসিত হচ্ছে নানা মহলে।

সম্প্রতি জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা সামাজিকমাধ্যমে এক পোস্টে জাইমা রহমানের ব্যক্তিত্বের প্রশংসা করেন। তিনি লেখেন, ‘তারেক রহমানের কন্যা জাইমা রহমান সত্যিই একজন মাটির মানুষ। বিদেশে বেড়ে ওঠা সত্ত্বেও তিনি অত্যন্ত সুন্দরভাবে আমাদের সংস্কৃতি, ঐতিহ্যকে মর্যাদা ও গর্বের সঙ্গে ধারণ করেন। আপনি যেখানেই বড় হন না কেন, নিজের শেকড়কে এত দৃঢ়ভাবে ধরে রাখা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

তানজিন তিশার এই মন্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। অনেকেই তার সঙ্গে একমত পোষণ করে মন্তব্য করেন যে, প্রবাসে বেড়ে উঠেও জাইমার মধ্যে দেশীয় সংস্কৃতির ছাপ স্পষ্ট।

জাইমা রহমান বিদেশে পড়াশোনা সম্পন্ন করেছেন এবং আন্তর্জাতিক পরিমণ্ডলে বেড়ে উঠলেও বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি তার আগ্রহ রয়েছে। রাজনৈতিক পরিবারের সদস্য হওয়ায় স্বাভাবিকভাবেই জনদৃষ্টিতে থাকছেন তিনি। তিশার আগে জাইমা রহমনের ব্যক্তিত্বের প্রশংসা করেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন।