logo

নতুন পরিচয়ে শিমুল শর্মা 

নতুন পরিচয়ে শিমুল শর্মা 

ছোট পর্দার দর্শকপ্রিয় মুখ শিমুল শর্মার। পর্দায় তার উপস্থিতি মানেই যেনো দর্শকদের বাড়তি আনন্দ। নির্মাতা কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক দিয়ে আলোচনায় ওঠে আসেন তিনি। 

২০১৭ সালে কাজল আরেফিন অমির সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন শিমুল। পরে সহকারী থেকে অভিনয়ে সুযোগ পান। ‘ব্যাচেলর পয়েন্ট’- এ তার অভিনীত চরিত্রটি ‘নোয়াখালীর শিমুল’ নামে পরিচিতি পায়। গত বছর অমির টিম থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ার চেষ্টায় আছেন শিমুল। ইতিমধ্যে ‘শর্টকাট’ নামের নাটকে প্রথমবার অভিনয় করেছেন কেন্দ্রীয় চরিত্রে। এবার আসছে শিমুল শর্মা পরিচালিত প্রথম নাটক ‘কাবজাব’।

শিমুল শর্মা জানান, মূলত প্রেমের গল্পকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে কাবজাব নাটকে। শিমুল বলেন, এলাকার ছোট-বড়দের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দিয়ে নাটকের গল্প শুরু। এরপর তাদের প্রেম নিয়ে নানা মজার ঘটনা ঘটতে থাকে। আমরা অনেক মজা করে শুটিং করেছি। নাটকের অভিনয়শিল্পীরা অনেক আগে থেকেই পরিচিত। তাই নির্মাতা হিসেবে অনেক সুবিধা হয়েছে।

প্রথম নির্মাণের অভিজ্ঞতা জানিয়ে শিমুল বলেন, প্রথমবার নাটক পরিচালনা করা হলো। তবে আগে থেকেই আমি নির্মাণের সঙ্গে যুক্ত। তারপরেও শুরুটা কীভাবে করব তা নিয়ে একটু নার্ভাস ছিলাম। বারবার মনে হচ্ছিল কাজটি ঠিকভাবে করছি কি না। চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দেওয়ার। এখন দর্শকের ভালো লাগলেই সার্থকতা।

bigStoryContent

কাবজাব নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শরাফ আহমেদ জীবন, ফারিন খান, ইশতিয়াক আহমেদ রুমেল, জাকি আহমেদ প্রমুখ। পরিচালনার পাশাপাশি অভিনয়েও দেখা যাবে শিমুল শর্মাকে। রোজার ঈদ উপলক্ষে জি সিরিজ ইউটিউব চ্যানেলে দেখা যাবে নাটকটি।