কীভাবে সৌন্দর্য ধরে রাখেন, জানালেন রাশমিকা

দক্ষিণের লাস্যময়ী নায়িকা রাশমিকা মান্দানা। যার হাসিতে মুগ্ধ হাজারও সিনেপ্রেমী থেকে ভক্ত। সৌন্দর্য ও অভিনয় সব কিছুতেই দাপিয়ে বেড়ান অভিনেত্রী। কাজের ব্যস্ততার মধ্যেও নিজেকে সময় দিতে ভোলেন না তিনি। বিশেষ করে ফিটনেস ও সৌন্দর্য ধরে রাখার বিষয়ে বেশ সচেতন রাশমিকা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সৌন্দর্য ধরে রাখার রহস্য প্রকাশ করলেন অভিনেত্রী। জানালেন, ফিটনেস মানে শুধু শরীরের গড়ন ঠিক রাখা নয়, প্রতিদিনের কাজের জন্য পর্যাপ্ত শক্তি ও ভালো মানসিকতা ধরে রাখাও প্রয়োজন। ফিট ও প্রাণবন্ত থাকতে নিয়মিতই স্ট্রেংথ ট্রেনিং, ফাংশনাল ওয়ার্কআউট, পরিমিত ও ভারসাম্যপূর্ণ খাবার এবং পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নেয়ার কাজগুলো করে থাকে।
শুধু তাই নয়, পাশাপাশি পোশাক সেন্স ও লাইফস্টাইল নিয়েও সচেতন থাকেন রাশমিকা। ক্রপড টি-শার্ট, আরামদায়ক কো-অর্ড সেট, জগার্স বা ডেনিমের মতো পোশাকই তার বেশি পছন্দ। অন্যদের মতো খুব একটা অ্যাকসেসরিজ ব্যবহার করতে পছন্দ করেন না তিনি।
আরামদায়ক পোশকেই স্বাচ্ছন্দ্যবোধ বেশি করেন রাশমিকা। অভিনেত্রীর ভাষ্য, স্বাচ্ছন্দ্যের সঙ্গে আত্মবিশ্বাসেরও গভীর সম্পর্ক রয়েছে। তাই ফ্যাশনের ক্ষেত্রে ট্রেন্ডের চেয়ে নিজের কমফোর্টকেই বেশি গুরুত্ব দেন তিনি।
সূত্র: বলিউড হাঙ্গামা


