হাজারো হৃদয় ভাঙছেন ফয়সাল শেখ

ভারতীয় টেলিভিশন ও সোশ্যাল মিডিয়ার অন্যতম জনপ্রিয় মুখ ফয়সাল শেখ। অভিনেতা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফয়সাল শেখ বিনোদন অঙ্গনে মিস্টার ফয়সু নামে পরিচিত। হাজারো তরুণীর হৃদয় ভেঙে তিনি ঘোষণা দিলেন বিয়ের।
সাধারণ ইনফ্লুয়েন্সার থেকে প্রভাবশালী অভিনেতা হয়ে ওঠা এই তারকার ইনস্টাগ্রামে ৩৩ মিলিয়নেরও বেশি অনুসারী রয়েছে। সেই অনুসারীদের উদ্দেশ করে তিনি জানান, এ বছর বিয়ে করতে যাচ্ছেন তিনি। আগামী জুলাইয়ে বিয়ে করার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।
অভিনেতা ফয়সাল চূড়ান্ত তারিখ না বললেও বিভিন্ন ইঙ্গিতে বোঝা যায়, মাস্টারশেফ তারকা জুলাইয়ের যে কোনো তারিখে বিয়ে সম্পন্ন করবেন। তার এই বিয়ের খবরে ভক্তদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। অনেকে এখন থেকেই জীবনের একটি নতুন অধ্যায়ে প্রবেশের জন্য শুভেচ্ছা জানাচ্ছেন। বিয়ের তারিখ নিয়ে ফয়সালের নীরবতা ভক্ত-অনুরাগীদের কৌতূহল আরও বাড়িয়ে তুলছে।
মিস্টার ফয়সু প্রায়ই তার ব্যক্তিগত জীবনের জন্য আলোচনায় উঠে আসেন। বিশেষ করে অভিনেত্রী জান্নাত জুবায়ের রহমানির সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে দীর্ঘদিন ধরেই ফিসফাস চলে। তবে ২০২৫ সালে জান্নাত তাকে সোশ্যাল মিডিয়ায় আনফলো করে একটি রহস্যময় পোস্ট দেন। তখন থেকেই ধারণা করা হয় যে, তাদের মধ্যে ব্রেকআপ হয়। সূত্র: দ্য সিয়াসট ডেইলি
ফয়সাল শেখের বিয়ের এই ঘোষণায় জল্পনা আরও বাড়ল—কে সেই ভাগ্যবতী, যার সঙ্গে চার হাত এক হতে যাচ্ছে। আর ভক্তরাও এখন মিস্টার ফয়সুর কাছ থেকে নির্দিষ্ট দিনক্ষণ ও কনের পরিচয় জানতে উন্মুখ হয়ে আছেন।