৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে ধর্ষকের ফাঁসি দাবি চমকের

রাজধানীর মিরপুরের পল্লবী এলাকায় সাত বছর বয়সী শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনা ঘটেছে। মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনাটি নাড়িয়ে দিয়েছে গোটা দেশ। ক্ষোভে ফুঁসছেন সাধারণ মানুষ থেকে শোবিজ তারকারা। সেই কাতারে আছেন অভিনেত্রী রুকাইয়া জাহান চমকও।
তিন দিনের মধ্যে যেকোনো ধর্ষণের বিচার চান চমক। সেইসঙ্গে চান ধর্ষণের বিচারের আইনের পরিবর্তন। নইলে মানুষ আইন হাতে তুলে নেবে বলে মনে করছেন তিনি।
নিজের ফেসবুকে চমক লিখেছেন, ধর্ষণের বিচারের আইনগুলো পরিবর্তন না করলে, মানুষ তো আইন নিজের হাতে তুলে নিবে l ধর্ষকের ফাঁসি হবে সর্বোচ্চ ৭২ ঘণ্টার মধ্যে জনসম্মুখে l
চমক ছাড়াও তারকাদের অনেকে রামিসা ইস্যুতে সরব হয়েছেন সামাজিক মাধ্যমে। অভিনেতা মিশু সাব্বির ধর্ষণের বিচারে মবকে সমর্থন করছেন। অন্যরাও প্রকাশ করছেন ক্ষোভ।