logo
Advertisement

আদালতের রায়ে সোনু নিগমের ক্ষোভ

এশিয়া পোস্ট বিনোদন
আদালতের রায়ে সোনু নিগমের ক্ষোভ
সোনু নিগম

সামাজিকমাধ্যমে হরহামেশাই তারকাদের বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। এমনকি তারকাদের পরিচয় ব্যবহার করেও নানা ধরনের অরাজকতা সৃষ্টি করে। তেমনই এক পরিস্থিতির শিকার হয়েছিলেন ভারতীয় সংগীতশিল্পী সোনু নিগম। গত বছর মুম্বাই হাইকোর্টে মামলাও করেছিলেন তিনি। খবর : বলিউড হাঙ্গামা

Advertisement

সম্প্রতি গায়কের নাম ব্যবহার করে নেটমাধ্যমে বিভ্রান্ত তৈরি করার অভিযোগে করা সেই মামলা নিষ্পত্তি হয়েছে। আদালত দুই পক্ষের মধ্যে সমঝোতা হওয়ায় মামলাটি নিষ্পত্তি করেছে। তবে আদালতের রায়ে পুরোপুরি সন্তুষ্ট নন তিনি।

সোনু নিগমের ভাষ্য, অনলাইনে কারও পরিচয় জালিয়াতি করে সুনাম ও ব্যক্তিগত জীবনকে ঝুঁকিতে ফেলার মতো ঘটনায় আরও কঠোর আইনি ব্যবস্থা নেওয়া উচিত ছিল। তাকে জেলে পাঠানো উচিত ছিল।

জানা গেছে, ২০১৭ সালেই এক্স (সাবেক টুইটার) ব্যবহার করা বন্ধ করে দেন সোনু নিগম। কিন্তু এক ব্যক্তি তার পরিচয় ব্যবহার করে নিয়মিত পোস্ট করতেন বলে অভিযোগ তার। ভুয়া অ্যাকাউন্ট থেকে করা পোস্টের কারণে সুনাম ক্ষুণ্ন হওয়ার পাশাপাশি পারিবারিকভাবেও সমস্যায় পড়তে হয়েছিল বলে দাবি গায়কের।

এমনকি সোনু নিগম ও তার পরিবারকে হুমকিও দেওয়া হতো। ফলে এ ধরনের ইস্যুতে অপরাধকারীর কঠিন সাজা হওয়া দরকার বলে মনে করেন তিনি। খুব সস্তায় সমাধান হয়ে গেল—এমন আক্ষেপও করতে দেখা যায় গায়ককে।