logo

জনসমক্ষে এসে ভক্তদের ঈদ শুভেচ্ছা সেলিম খানের

জনসমক্ষে এসে ভক্তদের ঈদ শুভেচ্ছা সেলিম খানের

প্রত্যেক ঈদে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে জড়ো হওয়া অনুরাগীদের হাত নেড়ে শুভেচ্ছা জানান সালমান খান। এবারও ব্যতিক্রম হয়নি। তবে এবারের এই শুভেচ্ছাপর্বটি বলিউড ভাইজান ও তার ভক্তদের জন্য একটু বিশেষ। সালমানের বাবা সেলিম খান হাসপাতাল থেকে ফিরে প্রথমবারের মতো ভক্তদের সশরীরে হাত নেড়ে ঈদের শুভেচ্ছা জানান।

সম্প্রতি ব্রেন হেমারেজে আক্রান্ত হয়ে হাসপাতালে জীবনমৃত্যুর সন্দিক্ষণে ছিলেন প্রবীণ চিত্রনাট্যকার সেলিম খান। চিকিৎসার পর হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। পরিবার পরিবেষ্টিত ঈদের দিন হুইলচেয়ারে বসে ছেলে সালমানকে সঙ্গে নিয়ে শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা জানাতে তিনি হাজির হন গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের ব্যালকনিতে।

সালমান খান একটি হৃদয়স্পর্শী ভিডিও শেয়ার করে বাবা বাড়ি ফেরায় আনন্দ প্রকাশ করেন এবং আশীর্বাদের জন্য ভক্তদের ধন্যবাদ জানান। তিনি পোস্টটির ক্যাপশনে লেখেন, ‘ঈদ মোবারক, আপনাদের আশীর্বাদের জন্য অনেক ধন্যবাদ, বাবা বাড়ি ফিরেছেন, ধন্যবাদ।’

 

 

গত মাসে ৯০ বছর বয়সী সেলিম খান সামান্য ব্রেন হেমারেজে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নিবিড় পর্যবেক্ষণে রাখা হলেও কোনো অস্ত্রোপচার করার দরকার পড়েনি।

মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে সেলিম খানকে দেখতে শাখরুখ খান, আমির খান, জাভেদ আখতার, সঞ্জয় দত্ত, শিল্পা শেঠি, সঙ্গীতা বিজলানি, অমৃতা অরোরাসহ চলচ্চিত্র জগতের অনেকেই গিয়েছিলেন।