এবার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া

এশিয়া পোস্ট বিনোদন
এবার অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়া
প্রিয়াঙ্কা চোপড়া ও অ্যাঞ্জেলিনা জোলি। ছবি: সংগৃহীত

বলিউড থেকে হলিউড— সবখানেই এখন ‘দেশি গার্ল’ প্রিয়াঙ্কা চোপড়ার জয়জয়কার। নিজের অভিনয়শৈলী দিয়ে আন্তর্জাতিক অঙ্গনে এরই মধ্যে শক্ত অবস্থান তৈরি করেছেন এই তারকা। এবার তার ঝুলিতে জমা হলো আরও এক মহা-ধামাকা। শিগগির হলিউডের নতুন একটি প্রজেক্টে বিশ্বখ্যাত তারকা অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে স্ক্রিন শেয়ার করতে যাচ্ছেন তিনি।

Advertisement

খবরটি প্রকাশ্যে আসতেই প্রিয়াঙ্কা-ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। এক সাক্ষাৎকারে পিগি চপস জানান, বর্তমানে তার হাতে বেশ কিছু আন্তর্জাতিক কাজ রয়েছে। তবে জোলির সঙ্গে পর্দা ভাগ করার বিষয়টি তার জন্য ভীষণ স্পেশাল। জোলিকে নিজের অন্যতম বড় অনুপ্রেরণা উল্লেখ করে প্রিয়াঙ্কা বলেন, তার অভিনয় দেখেই বিশ্বমঞ্চে কাজ করার সাহস পেয়েছেন তিনি। তবে ছবিটির নাম বা বিস্তারিত তথ্য এখনই খোলসা করতে চাননি এই সুন্দরী।

হলিউডের পর্দায় ‘লারা ক্রফট’ বা ‘ম্যালিফিসেন্ট’ রূপে কাঁপানো অ্যাঞ্জেলিনা জোলি শুধু একজন পাওয়ারহাউস অভিনেত্রীই নন, তিনি একাধারে সফল পরিচালক ও সমাজসেবক। বিশেষ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থার বিশেষ দূত হিসেবে বিশ্বজুড়ে মানবতার সেবায় তার অবদান অতুলনীয়।

প্রিয়াঙ্কা চোপড়া জোনাস বর্তমানে ব্যস্ত রয়েছেন এস এস রাজামৌলির বহু প্রতীক্ষিত ছবি ‘বারাণসী’র কাজ নিয়ে। বিশাল বাজেটের এই সিনেমায় তাকে দেখা যাবে দক্ষিণী সুপারস্টার মহেশ বাবুর সঙ্গে। এ বিষয়ে ‘দেশিগার্ল’ তারকার মতে, ‘বারাণসী’ তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রজেক্ট হতে চলেছে। পাশাপাশি নতুন হলিউড ছবিতে কাজ করার প্রস্তুতি নিচ্ছেন তিনি।