logo

পেছানো হলো বরুণ-ম্রুণালের সিনেমা

পেছানো হলো বরুণ-ম্রুণালের সিনেমা

এই বছরের অন্যতম আলোচিত রোমান্টিক কমেডি সিনেমা ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’-এর রিলিজ আপাতত পেছানো হয়েছে। বরুণ ধাওয়ান, ম্রুণাল ঠাকুর ও পূজা হেগড়ে অভিনীত সিনেমাটি আগামী ৫ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। নির্মাতারা শিগগির সিনেমাটির নতুন মুক্তির তারিখ ঘোষণা করবেন।

ভারতীয় সংবাদমাধ্যম টাইমস এন্টারটেইনমেন্টের বরাতে জানা যায়, এক আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে টিপস ফিল্মসের ব্যবস্থাপনা পরিচালক রমেশ তৌরানি সিনেমাটির মুক্তি স্থগিত করেন। তিনি শেয়ার করেন, ‘আমরা স্পষ্ট করে বলতে চাই যে, বেশ কয়েক মাস আগে আমরা ঘোষণা করেছিলাম ‘হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায়’ ৫ জুন মুক্তি পাওয়ার কথা ছিল। তবে সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনা করে সিনোমটির মুক্তির তারিখ পরিবর্তন করা উচিত।’

তিনি আরও বলেন, ‘শিল্পের সংহতিপূর্ণ প্রতিযোগিতা বিবেচনায় আমরা হ্যায় জওয়ানি তো ইশক হোনা হ্যায় এক সপ্তাহ পিছিয়ে দর্শকদের কাছে নিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছি।’

ডেভিড ধাওয়ান প্রযোজিত রোমান্টিক-কমেডি ঘরানার এই সিনেমায় রোমান্সের সঙ্গে অ্যাকশনও দেখা যাবে। এত বরুণ দেওয়ান, ম্রুণাল ঠাকুর ছাড়াও পূজা হেগড়ে অভিনয় করবেন।