নতুন সিনেমা নিয়ে ফিরছেন পরমব্রত-কোয়েল
এশিয়া পোস্ট বিনোদন

‘হেমলক সোসাইটি’, ‘হাইওয়ে’ কিংবা ‘বনি’র পর আবারও একসঙ্গে পর্দায় ফিরছেন কলকাতার জনপ্রিয় তারকা জুটি পরমব্রত চট্টোপাধ্যায় ও কোয়েল মল্লিক। ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’-এর একটি নতুন চলচ্চিত্রের মাধ্যমে তাদের এই প্রত্যাবর্তন ঘটছে বলে ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে।
‘বীর পুরুষ’ নামের এই ছবিটি অভিনয়ের পাশাপাশি নিজেই পরিচালনা করবেন পরমব্রত চট্টোপাধ্যায়। ছবিতে পরম-কোয়েল ছাড়া কনীনিকা বন্দ্যোপাধ্যায় ও রজতাভ দত্তের মতো জ্যেষ্ঠ শিল্পীদের যুক্ত থাকার কথা রয়েছে।
সাম্প্রতিক সময়ে কোয়েল মল্লিক অভিনীত ‘স্বার্থপর’ সিনেমাটি যেমন সাফল্য পেয়েছে, তেমনই পরমব্রতকে দেখা গেছে ‘হাওয়া বদল টু’ ছবিতে। সফল এই জুটির নতুন প্রজেক্ট ঘিরে ইতোমধ্যেই ওটিটি ও টালিউডপাড়ায় বেশ আগ্রহ তৈরি হয়েছে।


