মল্লিকার দাবি, টম ক্রুজ তার ওপর ক্রাশ খেয়েছেন

মিথ্যা, সন্দেহ আর চক্রান্তের খেলা দিয়ে সাজানো ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো ‘দ্য ট্রেইটরস ২’। তবে সব খেলাকে পেছনে ফেলে অভিনেত্রী মল্লিকা শেরাওয়াতের একটি মন্তব্য এখন নেটপাড়ায় খবরের শিরোনামে। শোটির একটি ছোট ভিডিও ক্লিপ সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। ভিডিওতে স্ট্যান্ড-আপ কমেডিয়ান আদিত্য কুলশ্রেষ্ঠ মল্লিকাকে জিজ্ঞেস করেন, ‘মল্লিকা জি, আপনার কখনো কারো ওপর ক্রাশ এসেছে?’।
মল্লিকা উত্তর দেন, ‘সবারই তো আমার ওপর ক্রাশ হয়েছে।’ তবে গল্প সেখানেই শেষ নয়। হঠাৎ করেই হলিউডের এক মেগাস্টারের নাম জড়িয়ে মল্লিকা বলেন, ‘আজকাল টম ক্রুজেরও আমার ওপর ক্রাশ খেয়েছে। একদম মিথ্যা বলছি না। আমার ফোনটা সঙ্গে থাকলে তোমাদের ভিডিও দেখাতাম।’ হলিউড সেনসেশন টম ক্রুজকে নিয়ে মল্লিকার এমন মন্তব্য মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। পরে তিনি জানান, তার মোবাইলে তাদের দুজনের একসঙ্গে পার্টি করার ভিডিও রয়েছে।
করণ জোহরের সঞ্চালনায় এই রিয়েলিটি শোতে মল্লিকা শেরাওয়াত প্রতিযোগী হিসেবে রয়েছেন। এই শোয়ের মাধ্যমে তিনি দীর্ঘ ১৩ বছর পর আবারও ভারতীয় টেলিভিশনে ফিরেছেন। বড় পর্দা থেকে অনেক দিন ধরেই দূরে আছেন বলিউডের এই নায়িকা। আগের মতো অভিনয়ে নিয়মিত নন তিনি। তবে নিজের মন্তব্য দিয়ে বরাবরই আলোচনায় থাকেন মল্লিকা।
.png)

