আমেরিকার আগেই বাংলাদেশে আসছে ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’
এশিয়া পোস্ট বিনোদন

আমেরিকার আগেই বাংলাদেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মার্ভেল ইউনিভার্সের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘স্পাইডার-ম্যান: ব্র্যান্ড নিউ ডে’। বিষয়টি নিশ্চিত করেছে দেশের বৃহত্তম মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ জানায়, আমেরিকাসহ বিশ্বজুড়ে সিনেমাটি মুক্তি পাবে ৩১ জুলাই। তবে তার এক দিন আগেই, অর্থাৎ ৩০ জুলাই থেকে বাংলাদেশের দর্শকেরা সিনেমাটি উপভোগ করতে পারবেন।
দর্শকদের উপচে পড়া আগ্রহ এবং অগ্রিম টিকিটের ব্যাপক চাহিদার বিষয়টি বিবেচনা করেই এক দিন আগে তাদের সব শাখায় সিনেমাটি দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব শিগগিরই অগ্রিম টিকিট বুকিং সংক্রান্ত বিস্তারিত তথ্য ওয়েবসাইটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ।
.png)





