logo

বিলাসবহুল গাড়ির সংগ্রহে রণবীরের নতুন চমক

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
বিলাসবহুল গাড়ির সংগ্রহে রণবীরের নতুন চমক
রণবীর সিং ও তার বিলাসবহুল গাড়ি। ছবি: ইন্সটাগ্রাম থেকে

ভিন্নধর্মী ও বিরল সব জিনিস সংগ্রহের শখ থাকে অনেকেরই। সেই তালিকা থেকে বাদ যান না শোবিজ তারকারাও। বলিউডের অন্যতম ব্যয়বহুল ও নজরকাড়া গাড়ির সংগ্রহের জন্য পরিচিত অভিনেতা রণবীর সিং এবার নিজের সংগ্রহে যুক্ত করলেন আরও একটি নতুন বিলাসবহুল গাড়ি।

সম্প্রতি এই নতুন গাড়িটি কিনে ফের খবরের শিরোনামে এলেন তিনি। জানা গেছে, রণবীর কিনেছেন নতুন বিলাসবহুল বৈদ্যুতিক গাড়ি বিএমডব্লিউ আই ৭। ভারতীয় বাজারে যার দাম ১ কোটি ৯৫ লাখ রুপির বেশি। ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে গাড়িটির ভিডিও ছড়িয়ে পড়েছে।

বিএমডব্লিউ সম্প্রতি দেশের বাজারে উন্মোচন করেছে তাদের জনপ্রিয় ‘৭ সিরিজ’-এর নতুন সংস্করণ। জ্বালানি চালিত ও সম্পূর্ণ বৈদ্যুতিক, দুই ধরনের ইঞ্জিনের সুবিধাসহ বাজারে এসেছে এই সিরিজের গাড়িগুলো।

নতুন গাড়ি উন্মোচনের এই জমকালো আয়োজনেই বলিউড তারকা রণবীর সিংকে নিজেদের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে ঘোষণা করে বিএমডব্লিউ। তবে গাড়িটি নিজস্ব অর্থায়নে সংগ্রহ করেছেন রণবীর, প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপহার পাননি তিনি।