লাইভ-অ্যাকশনে ঝড় তুলতে আসছেন সিডনি ও নোয়া

লাইভ-অ্যাকশন সিনেমার জগতে ঝড় তুলতে আসছেন সিডনি সুইনি ও নোয়া সেন্টিনিও। ইয়োশিউকি তোমিনোই-এর জনপ্রিয় অ্যানিমি টিভি সিরজি ‘গান্ডাম’-এর প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে সিনেমাটি। এরই মধ্যে অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডে বহুল প্রতীক্ষিত সিনেমাটির নির্মাণকাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।
সুদূর ভবিষ্যতের 'ইউনিভার্সাল সেঞ্চুরি' নামক প্রেক্ষাপটে নির্মিত এই মূল সিরিজটির কাহিনি আবর্তিত হয় পৃথিবী থেকে স্বাধীনতার জন্য মহাকাশে লড়াইরত মানব উপনিবেশগুলোকে কেন্দ্র করে। যুদ্ধের অস্ত্র হিসেবে 'মোবাইল স্যুট' নামক বিশাল রোবট ব্যবহার করা হয়।
জাপানি সামরিক বিজ্ঞান এই কল্পকাহিনিতে দেখা যাবে, পৃথিবী এবং এর প্রাক্তন মহাকাশ উপনিবেশগুলোর মধ্যে কয়েক দশক ধরে দুই প্রবল প্রতিদ্বন্দ্বীর যুদ্ধ অব্যাহত। ইউনিভার্সাল সেঞ্চুরি শেষে মানবজাতির সমৃদ্ধি রিগিল্ড সেঞ্চুরি নামে পরিচিত বিশ্ব শান্তির এক নতুন যুগের সূচনা ঘটে। একটি ক্রমবর্ধমান হুমকি যখন তাদের একে অপরের দিকে সংঘর্ষের পথে ঠেলে দেয়, তখন তারা নক্ষত্রপুঞ্জ জুড়ে এক উচ্চ-ঝুঁকিপূর্ণ প্রতিযোগিতায় জড়িয়ে পড়ে, যা মানবজাতির ভাগ্য নির্ধারণ করতে পারে।
নেটফ্লিক্সের এই লেজেন্ডারি মুভির পরিচালনার দায়িত্বে আছেন জিম মিকল। এতে অভিনয় করেছেন শিওলি কুৎসুনা, মাইকেল মান্ডো, জেমা চুয়া-ট্রান, জ্যাকসন হোয়াইট, ননসো আনোজি, জাভন ‘ওয়ানা’ ওয়ালটন, ওলেক্সান্ডার রুডিনস্কি, ইডা ব্রুক এবং জেসন আইজ্যাকস।
চরিত্রগুলোর বিস্তারিত এখনো গোপন রাখা হয়েছে। ম্যাথিউ জেনকিন্স, মাকোতো আসানুমা এবং নাওহিরো ওগাতা নির্বাহী প্রযোজক হিসেবে দায়িত্ব পালন করছেন। সিনেমাটি এরই মধ্যে দর্শকমহলে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে।