logo

আলিয়া-ভিকির সঙ্গে ছবি তুলতে গিয়ে মেজাজ হারালেন রণবীর

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
আলিয়া-ভিকির সঙ্গে ছবি তুলতে গিয়ে মেজাজ হারালেন রণবীর
ছবি তুলতে গিয়ে মেজাজ হারালেন রণবীর। ছবি: ভারতীয় গণমাধ্যম থেকে

সঞ্জয় লীলা বানসালি পরিচালিত আসন্ন ‘লাভ অ্যান্ড ওয়ার’ সিনেমা নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন রণবীর কাপুর, আলিয়া ভাট ও ভিকি কৌশল। অংশ নিচ্ছেন সিনেমার প্রচারণায়। তবে সম্প্রতি এক অনুষ্ঠান থেকে ফেরার পথে আলিয়া-ভিকির সঙ্গে ছবি তুলতে গিয়েই হঠাৎ মেজাজ হারান রণবীর কাপুর।

প্রকাশিত সেই ভিডিওতে দেখা যায়, প্রচারণা অনুষ্ঠান থেকে বের হওয়ার পথে ছবি শিকারিরা তাদের ঘিরে ধরেন। রণবীর, আলিয়া ও ভিকি পাপারাজিদের কথা মতো পোজ দেন। ফ্রেম থেকে পরিচালক সরে যেতে চাইলে রণবীর তাকে আবার ডেকে আনেন ছবি তোলার জন্য।

তবে ছবি তোলা শেষে সবাই চলে যাওয়ার সময় এক আলোকচিত্রী বারবার তাদের ডাকতে থাকেন এবং আলিয়া ও ভিকির সঙ্গে ফের পোজ দেওয়ার অনুরোধ জানান। এরপরই মেজাজ হারিয়ে সেই আলোকচিত্রীকে রণবীর বলেন, ‘বড্ড বেশি কথা বলছিস তুই’। সামাজিকমাধ্যমে তারকার এই ভিডিওটি ছড়িয়ে পরতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা যায় ভক্ত-অনুরাগীদের মাঝে।

‘লাভ অ্যান্ড ওয়ার’ মূলত রোম্যান্টিক থ্রিলার ঘরানার সিনেমা। সম্প্রতি প্রকাশ্যে এসেছে এর পোস্টার। সবকিছু ঠিক থাকলে, ২০২৭ সালের ২১ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি।