logo

‘যাপিত জীবন’ আসছে ২০ নভেম্বর

‘যাপিত জীবন’ আসছে ২০ নভেম্বর
‘যাপিত জীবন’ আসছে ২০ নভেম্বর।

প্রখ্যাত কথাসাহিত্যিক সেলিনা হোসেনের কালজয়ী ও আলোচিত উপন্যাস ‘যাপিত জীবন’ অবলম্বনে নির্মিত চলচ্চিত্রটি আগামী ২০ নভেম্বর দেশজুড়ে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। চলচ্চিত্রটির অফিসিয়াল পোস্টার প্রকাশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এ মুক্তির তারিখ ঘোষণা করা হয়। এটি যৌথভাব পরিবেশনায় রয়েছে ইমপ্রেস টেলিফিল্ম ও জাজ মাল্টিমিডিয়া।

দেশভাগ ও মহান ভাষা আন্দোলনসহ বাঙালি ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ পটভূমি কেন্দ্র করে গড়ে উঠেছে সিনেমাটির গল্প। এটি পরিচালনা করেছেন হাবিবুল ইসলাম হাবিব।

‘যাপিত জীবন’  চলচ্চিত্রে পোস্টার।
‘যাপিত জীবন’ চলচ্চিত্রে পোস্টার।

২০২২ সালের নভেম্বরে শুরু হয়ে এক বছরের মধ্যে সিনেমাটির শুটিং ও নির্মাণকাজ সম্পন্ন হলেও বিভিন্ন জটিলতায় এর মুক্তি পিছিয়ে যায়। সম্প্রতি দেশের রাজনৈতিক পটপরিবর্তনের পর অবশেষে সেন্সর ছাড়পত্র পায় বহুল প্রতীক্ষিত এই চলচ্চিত্রটি।

‘যাপিত জীবন’-এর প্রধান আকর্ষণগুলোর একটি—এ চলচ্চিত্রের মাধ্যমে প্রথমবারের মতো একসঙ্গে পর্দায় মুখোমুখি হচ্ছেন আফজাল হোসেন ও রোকেয়া প্রাচী। সিনেমাটিতে তাদের দেখা যাবে স্বামী-স্ত্রীর চরিত্রে। অন্যদিকে, কেন্দ্রীয় ‘আনজুম’ চরিত্রে অভিনয় করেছেন আশনা হাবিব ভাবনা। এ সিনেমার মাধ্যমেই প্রথমবার বাবা হাবিবুল ইসলাম হাবিবের নির্দেশনায় কাজ করলেন এই অভিনেত্রী।

তারকাখচিত এই সিনেমায় আরও গুরুত্বপূর্ণ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, রওনক হাসান, আবুল কালাম আজাদ, জয়ন্ত চট্টোপাধ্যায়, গাজী রাকায়েত, তানভীর হোসেন প্রবাল, কাজী হায়াৎ, প্রণব ঘোষ, মিলি মুন্সী, ডলি জহুর, মৌসুমী হামিদ ও খালিদ মাহবুব তুর্যসহ অনেকে।