নতুন প্রেমে মজলেন বিজয় ভার্মা

সিনেমা ইন্ডাস্ট্রিতে নায়ক-নায়িকার প্রেম বা বিচ্ছেদ নতুন কিছু নয়। আর বলিউডে তো সারা বছরই হরহামেশা খবর পাওয়া যায় প্রেম-বিচ্ছেদের। এবার পুরোনো সব প্রেমিকাকে দূরে সরিয়ে নতুন প্রেমে মজলেন ভারতীয় অভিনেতা বিজয় ভার্মা। সম্প্রতি এক রহস্যময়ীর সঙ্গে গভীর রাতে রেস্তোরাঁ থেকে বের হতে দেখা যায় অভিনেতাকে। এর পরই শুরু হয় বিজয়ের নতুন প্রেমের গুঞ্জন।
বিজয় ভার্মার সঙ্গে দক্ষিণী অভিনেত্রী তামান্না ভাটিয়ার দীর্ঘদিনের সম্পর্ক ছিল। এমনকি বাগদান হয়ে বিয়ের তারিখও ঠিক হয়েছিল। তবে সাত পাকে ঘোরার আগেই বিচ্ছেদের পথে হাঁটেন তারা। বলিউডে তখন কানাঘুষা শুরু হয়, ‘দঙ্গল গার্ল’ ফাতিমা সানা শেখের জন্যই তামান্না-বিজয়ের দূরত্ব বাড়ে।
এরপর ঠিকই বিভিন্ন পার্টিতে ফাতিমার হাত ধরে ঘুরতে দেখা যায় বিজয়কে। তামান্নার সঙ্গে বন্ধুত্বের সমীকরণ বদলে ফাতিমার প্রেমে হাবুডুবু খান বিজয়। এমনকি সামাজিকমাধ্যমে ফাতিমা সানা শেখের শেয়ার করা ছবিতেও জ্বলজ্বল করে বিজয় ভার্মা। তবে সব ছাপিয়ে এবারের খবর, নতুন প্রেমে মজেছেন বিজয় ভার্মা। সূত্র: সংবাদ প্রতিদিন
সম্প্রতি গভীর রাতে মুম্বাইয়ে রেস্তোরাঁ থেকে একসঙ্গে বের হতে দেখা গেছে যে রহস্যময়ী নারীকে, তিনি অভিনেত্রী আলিয়া কুরেশি। দর্শকমহলের কাছে অতিপরিচিত মুখ। শাহরুখ খানের ব্লকবাস্টার 'জাওয়ান'-এ অভিনয় করেন তিনি। ভাইরাল এক ভিডিওতে দেখা যায়, আলিয়া ছোট পোশাকে হাসিমুখে বিজয় ভার্মার সঙ্গে বের হচ্ছেন।
আলিয়া কুরেশি নেটফ্লিক্সের ‘নাদানিয়া’ সিনেমায় দুর্দান্ত অভিনয় করেন। সেখানে ইব্রাহিম আলি খান ও খুশি কাপুর প্রধান ভূমিকায় ছিলেন। তবে 'জাওয়ান'-এ শাহরুখের 'লেডি গ্যাং'য়ে অভিনয় করেই নজর কাড়েন আলিয়া। অভিনয় ছাড়াও গায়িকা হিসেবে আলিয়া কুরেশির বেশ নাম-ডাক রয়েছে।
তামান্না-ফাতিমার পর বিজয় ভার্মার সঙ্গে প্রেমের গুঞ্জন উঠেলেও, বিজয় ভার্মার সামনে সেটি কতদিন টিকবে—তা নিয়েও চলছে ফিসফাস।