logo

নাম-ছবি ব্যবহার করায় কোটি রুপি ক্ষতিপূরণ দাবি উর্বশীর

এশিয়া পোস্ট বিনোদন
এশিয়া পোস্ট বিনোদন
নাম-ছবি ব্যবহার করায় কোটি রুপি ক্ষতিপূরণ দাবি উর্বশীর
উর্বশী রাউতেলা। ছবি: ভারতীয় গণমাধ্যম থেকে

অনুমতি ছাড়াই নাম-ছবি ব্যবহার করে ব্যবসা করায় কোটি রুপির ক্ষতিপূরণ দাবি করেছেন বলিউড অভিনেত্রী উর্বশী রাউতেলা। এমনকি সেই সংস্থার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে খবরের শিরোনামে এসেছেন এই সুন্দরী।

বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার যেন আরও ভয়ানক হয়ে উঠেছে। যার কারণে বেশি ক্ষতির সম্মুখীন হচ্ছেন শোবিজ তারকারা। ঐশ্বরিয়া রায়, প্রীতি জিনতা, রাশমিকা মান্দানার পর এআইয়ের বিরুদ্ধে এবার আইনি লড়াইয়ের পথে নামলেন উর্বশী রাউতেলাও।

জানা গেছে, লস অ্যাঞ্জেলেসের একটি ‘এআই’ সংস্থা উর্বশীর অনুমতি ছাড়াই কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্যে তার ছবি ও ভিডিও তৈরি করেছিল। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে এক স্ট্যাটাসের মাধ্যমে বিষয়টি প্রকাশ করেছেন উর্বশী ও তার টিম।

অভিনেত্রীর অভিযোগ, অনুমতি ছাড়াই তার নাম, ছবি ও ভিডিও ব্যবহার করে সংস্থাটি কয়েকশো কোটি ডলার ব্যবসা করেছে। যার কারণে প্রাথমিকভাবে ৭০০০ কোটি রুপি ক্ষতিপূরণ দাবি করেছেন উর্বশী।

তবে অভিযোগ তুললেও সংস্থাটির নাম গোপন রেখেছেন উর্বশী। অভিনেত্রী মনে করেন, প্রযুক্তি যত দ্রুত এগোচ্ছে, এটি মানুষের উপকারের পাশাপাশি হুমকির কারণও হয়ে উঠছে। যার কারণে এর সঙ্গে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে নতুন আইনি জটিলতাও।

সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া