logo

প্রথম সিনেমাতেই নিশোর বাজিমাত 

প্রথম সিনেমাতেই নিশোর বাজিমাত 

ছোট পর্দা ও ওটিটি প্ল্যাটফর্মে দাপিয়ে বেড়ানো অভিনেতা আফরান নিশো। এক সময়  সারা বছরই তার অভিনীত নাটকে বুঁদ হয়ে থাকতেন দর্শকরা। তবে ছোট পর্দায় অনেক দিন ধরেই অনুপস্থিত এই অভিনেতা। কাজ করছেন বড় পর্দায়। ইতোমধ্যে তিনটি সিনেমায় কাজ করেছেন এই অভিনেতা। 

২০২৩ সালের জুনে ঈদে মুক্তি পায় আফরান নিশো অভিনীত তার প্রথম চলচ্চিত্র ‘সুড়ঙ্গ’। ছবিটি পরিচালনা করেছিলেন রায়হান রাফি। আর প্রথম ছবি দিয়ে বাজিমাত করলেন নিশো। 

‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২৩’ ঘোষণা করেছে সরকার। এটি চলচ্চিত্রের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মানজনক পুরস্কার। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি ২০২৬) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ২৮টি ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মোট ৩০ শিল্পী ও কুশলীকে এই পুরস্কারের জন্য মনোনীত করে।

‘সুড়ঙ্গ’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার পাচ্ছেন। অন্যদিকে ‘সাঁতাও’ সিনেমার জন্য শ্রেষ্ঠ অভিনেত্রী নির্বাচিত হয়েছেন আইনুন পুতুল।

প্রথম সিনেমাতে আফরান নিশোর এই পুরস্কারে শোবিজ অঙ্গনে প্রশংসার জোয়ার বয়ে গেছে। এবার ফেসবুকে অভিনেত্রী মেহজাবীন লিখলেন, অভিনন্দন আফরান নিশো ভাইয়া। প্রথম সিনেমাতেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

প্রসঙ্গত, সিনেমায় নিশোর সঙ্গে জুটি বেঁধেছেন তমা মির্জা। চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা। যৌথভাবে ছবিটি প্রযোজনা করেছে আলফা আই ও চরকি।