নাচে কখনোই ভালো ছিলাম না: জিনাত আমান

সত্তর দশকের ‘হার্টথ্রব’ জিনাত আমান ফের নস্টালজিয়ায় ফেললেন ভক্তদের। প্রবীণ এই অভিনেত্রী তার ‘দ্য গ্রেট গ্যাম্বলারে’র কথা স্মরণ করে বলেন, তিনি কখনোই আত্মবিশ্বাসী নৃত্যশিল্পী ছিলেন না।
বয়স ৭৫ হলেও তিনি এখনও যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ব্যস্ত থাকেন। একই সঙ্গে মন জয় করে চলেছেন মিলেনিয়াল আর জেন-জিদের। বুদ্ধিদীপ্ত ও সাবলীল লেখনীর মাধ্যমে তিনি সব বয়সী মানুষের কাছে নিজের গ্রহণযোগ্যতা বাড়িয়ে তুলছেন।
জিনাত আমান ১৯৭৯ সালের ‘দ্য গ্রেট গ্যাম্বলার’ সিনেমায় ‘তুম না মানো আগ পানি মে’ গানের একটি স্নিপেট সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। ভিডিওতে জিনাতকে তার সেরা পারফর্ম এবং নাচতে দেখা যাচ্ছে, আকর্ষণীয় পোশাক পরে এবং তার অসাধারণ আত্মবিশ্বাস প্রকাশ করে। তবে তার এই পারফরম্যান্স সত্ত্বেও তিনি খুশি ছিলেন না। সূত্র: নিউজএইটিন
ভিডিও ক্লিপটি শেয়ার করে জিনাত লিখেছেন, ‘দ্য গ্রেট গ্যাম্বলারের আরেকটি হিট! দো লাফজোন ছিল আমার সবচেয়ে প্রিয়। এখানে সেই ঝাপসা রোমান্সের কোনো বিষয় নেই।’ তিনি আরও লেখেন, ‘আমি আগেই বলেছি, আমি খুব আত্মবিশ্বাসী নৃত্যশিল্পী ছিলাম না; কারণ তখনকার বেশিরভাগ অভিনেত্রীর মতো আমার কখনও আনুষ্ঠানিক প্রশিক্ষণ ছিল না।’
জিনাত আমানকে সত্তরের দশকের বলিউডের সবচেয়ে গ্ল্যামারাস ও প্রগতিশীল তারকা বিবেচনা করা হতো। ১৯৭১ সালে ‘হালচুল’ হিন্দি সিনেমায় অভিষেক হওয়া অভিনেত্রী জিনাত আমান ‘হরে রামা হরে কৃষ্ণ’, ‘ইয়াদোঁ কি বারাত’, ‘ডন’, ‘সত্যম শিবম সুন্দরম’সহ সাড়া জাগানো সিনেমায় অভিনয় করে দর্শকহৃদয়ে চিরস্থায়ী আসন করে নেন।