শাকিবকে নিয়ে কথা বললে ব্যক্তিগত সমস্যা হতে পারে: মিষ্টি জান্নাত

ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে নিয়ে আবারও কথা বলেছেন চিত্রনায়িকা মিষ্টি জান্নাত। সম্প্রতি একটি অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে উপস্থিত হয়ে ঢালিউড তারকাকে নিয়ে নিজের মুগ্ধতা ব্যক্ত করেন এই নায়িকা। তবে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বললে ঝামেলার সৃষ্টি হতে পারে জানিয়ে শাকিব খানকে ঘিরে ব্যক্তিগত কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।
অনুষ্ঠানে গণমাধ্যমের মুখোমুখি হয়ে মিষ্টি জান্নাত বলেন, ‘শাকিব খান আমাদের দেশের মেগাস্টার। তিনি বর্তমানে অনেক ভালো ভালো কাজ করছেন এবং ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিচ্ছেন। তবে নির্মাতাদের উচিত তাকে নিয়ে আরও নতুন ও এক্সপেরিমেন্টাল (পরীক্ষামূলক) কাজ করা, যেন তার প্রতিভা আরও ভিন্নভাবে পর্দায় ফুটে ওঠে।’
একপর্যায়ে শাকিব খানের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক বা তাকে ঘিরে থাকা নানা গুঞ্জন নিয়ে প্রশ্ন করা হলে খানিকটা সতর্ক হয়েই মিষ্টি বলেন, ‘শাকিবকে নিয়ে কথা বললে ব্যক্তিগত অনেক সমস্যা (ব্যক্তিগত সমস্যা) হতে পারে। তাই ব্যক্তি শাকিবকে নিয়ে আমি কিছু বলতে চাই না। তিনি আমাদের মেগাস্টার, তাকে আমি সবসময় ভালোবাসি।’
মিষ্টি জান্নাতের এমন মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ইতোমধ্যেই ভক্তদের মাঝে বেশ আলোচনার জন্ম দিয়েছে। মেগাস্টার শাকিব খানের কাজের প্রতি মিষ্টির এই প্রশংসা এবং একই সঙ্গে ব্যক্তিগত বিষয় এড়িয়ে চলার কৌশলকে ভক্তরা বেশ বুদ্ধিমত্তার পরিচয় বলেই মনে করছেন।
.png)





