logo

সালমানের গ্যালাক্সিতে সাপ নিয়ে হুলুস্থুল

সালমানের গ্যালাক্সিতে সাপ নিয়ে হুলুস্থুল
সালমানের বাসভবন থেকে উদ্ধারকারী দল সাপটি উদ্ধার করে। ছবি: সংগৃহীত

বলিউড ভাইজান সালমান খানকে নিয়ে বরাবরই মেতে থাকেন ভক্ত-অনুরাগীরা। তার মুম্বাইয়ের ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট’ ঘিরেও চলে চর্চা। তবে এবার কোনো অনুরাগী বা সিনেমার খবরে নয়, সোমবার ভাইজানের বিলাসবহুল বাড়িতে অতিথি হয়ে আসে একটি বিষধর সাপ। অনাহূত এই অতিথি নিয়ে শোরগোল আর হুলুস্থুল পড়ে যায়। গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সেই সাপ উদ্ধারকে কেন্দ্র করে গোটা এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

সোমবার (১৮ মে) সালমান খান সামাজিকমাধ্যমে একটি ছবি পোস্ট করে রহস্যময় ঘটনার কথা জানিয়েছেন। তখনই তার গ্যালাক্সি অ্যাপার্টমেন্ট হানা দেয় একটি সাপ। তাৎক্ষণিক শোরগোল পড়ে যায়। বন্যপ্রাণী উদ্ধারকারী দল ও স্থানীয় প্রশাসনকে খবর দেওয়া হয়। দ্রুত ‘স্নেক র‍্যাংলার’ বা সাপ উদ্ধারকারী দল এসে পৌঁছায়। ঘটনাস্থলে পৌঁছে সাপের গতিবিধি ট্র্যাক করে সাপটিকে কাবু করেন একজন স্নেক র‌্যাংলার। সূত্র: সংবাদ প্রতিদিন

সেই সাপ বিশেষজ্ঞ জানান, এটি কোনো ক্ষতিকর সাপ ছিল না, সম্পূর্ণ অবিষাক্ত। সাপটিকে উদ্ধার করে বন দপ্তরের কর্মকর্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে। এরপর আর কোনো সাপ আছে কি না সে জন্য পুরো বাড়ি তল্লাশি করা হয়।

বছর পাঁচেক আগে সালমান খান নিজের পনভেল ফার্মহাউসে সাপের কামড় খেয়ে খবরের শিরোনাম হয়েছিলেন। এবার আর কোনো ফার্মহাউস নয়, খোদ মুম্বাইয়ের বান্দ্রার ‘গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে’ই সাপের খবরে আবারও আলোচনায়। মেগাস্টারের বাড়িতে বলে কথা।