logo

আমাদের পরিবারের সবাই বিএনপি করে: রিনা খান

আমাদের পরিবারের সবাই বিএনপি করে: রিনা খান

একসময়ের জনপ্রিয় চলচ্চিত্র অভিনেত্রী রিনা খান। বর্তমানে নাটকে নিয়মিত দেখা যায় তাকে। ব্যস্ততা আছে রাজনৈতিক মাঠেও। তিনি বাংলাদেশ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনৈতিতে সক্রিয়। হতে চান সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য। অভিনেত্রী জানান, দল মনোনয়ন দিলে তিনি সংসদে যেতেও প্রস্তুত।

চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার মাহফিলে এসে রিনা খান বলেন, ‘আমাদের পরিবারের সবাই বিএনপি করে। আমি নিজে দলটির বিএনপিপন্থি সাংস্কৃতিক সংগঠন জিয়া সাংস্কৃতিক সংগঠনের (জিসাস)- সিনিয়র সহসভাপতি হিসেবে দায়িত্ব পালন করছি। তাই দল আমাকে জনগণের সেবা করার সুযোগ দিলে তাদের হয়ে কাজ করতে চাই।’

রিনা খান সবাইকে নিয়েই কাজ করতে চান। আওয়ামীপন্থি যেই শিল্পীরা এখন পালিয়ে আছেন তাদেরও সুযোগ করে দিতে চান। তিনি মনে করেন, শিল্পীদের পাশে শিল্পীরই দাঁড়ানো উচিত। তাই প্রতিশোধপরায়ণ না হয়ে সবাইকে নিয়েই কাজ করতে চান বর্ষীয়ান এই চলচ্চিত্র অভিনেত্রী।