logo

দ্বিতীয় বিয়ের পর জীবন বদলে গেছে সামান্থার

দ্বিতীয় বিয়ের পর জীবন বদলে গেছে সামান্থার

ব্যক্তিগত জীবন বরাবরই আলোচনায় থাকে ভারতীয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভুর। অভিনেতা নাগা চৈতন্যের সঙ্গে তার সম্পর্ক, বিয়ে ও বিচ্ছেদ যেমন আলোচিত হয়েছে, তেমনি পরিচালক রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কও এসেছে শিরোনামে। তবে এবার অভিনেত্রী নিজেই জানালেন, দ্বিতীয় বিয়ের পর তার জীবনে এসেছে বড় পরিবর্তন। 
খবর: পিঙ্কভিলা

ভোগ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে সামান্থা জানান, বিচ্ছেদের পর তিনি পুরোপুরি নিজেকে গুটিয়ে নিয়েছিলেন। নতুন করে বাঁচতে একা থাকার পরিকল্পনাও ছিল তার। কিন্তু জীবন তাকে আরও একবার প্রেমের বন্দরে নিয়ে যায়। অভিনেত্রীর কথায়, ‘বিচ্ছেদের পর আমি ভাবিনি, আবার কারও ওপর নির্ভর করা সম্ভব হবে। তাই আমি নিজের জীবনকে সেভাবেই গুছিয়ে নিতে চেয়েছিলাম। একা বাঁচার পরিকল্পনাও করি। এরপরই জীবনে রাজের আগমন। বদলে যায় সময়, বদলে যায় জীবনের পরিকল্পনা। এরপর বন্ধুত্ব থেকে ভালোবাসা, এখন জীবনসঙ্গী। জীবনের অন্যতম ভালো সময় কাটছে আমাদের। বদলে গেছে জীবনও।’

এই অভিনেত্রী আরও জানান, তার এই পরিবর্তন ঘনিষ্ঠ মহলেও ধরা পড়েছে। সম্প্রতি এক পুরোনো বন্ধু তাকে ভয়েস নোট পাঠিয়ে বলেন, ‘অনেক দিন পর মনে হচ্ছে তুমি আর শ্বাস নেওয়ার জন্য লড়াই করছ না।’ এরপর তাকে সামান্থা ফিরতি ভয়েস নোট পাঠান , ‘আমি আর নিজেকে নিয়ে অভিনয় করছি না।

২০১০ সালে নাগা চৈতন্যের সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। ২০১৭ সালের ৬ অক্টোবর গোয়ায় তাদের বিয়ে হয়। ২০২১ সালের ২ অক্টোবর বিচ্ছেদের ঘোষণা দেন তারা। পরে ২০২৪ সালে নাগা চৈতন্য অভিনেত্রী সবিতা ধুলিপালাকে বিয়ে করেন।

পরবর্তী সময়ে রাজ নিদিমোরুর সঙ্গে সম্পর্কে জড়ান সামান্থা। দ্য ফ্যামিলি ম্যান-এর দ্বিতীয় সিজনে একসঙ্গে কাজ করার সূত্রেই তাদের ঘনিষ্ঠতা বাড়ে। ২০২৫ সালের ১ ডিসেম্বর কোয়েম্বাটুরের ইশা ফাউন্ডেশনে লিঙ্গ ভৈরব বিবাহ অনুষ্ঠানের মাধ্যমে তাদের বিয়ে সম্পন্ন হয়।

দ্বিতীয় বিয়ের পর নিজের মানসিক ও ব্যক্তিগত পরিবর্তনের কথা অকপটে জানিয়ে সামান্থা বলেন, ‘এখন তিনি আর নিজেকে আড়াল করে রাখেন না।’