logo

শাহরুখকে ফিরিয়ে দিয়েছিলেন এই পাকিস্তানি অভিনেত্রী

শাহরুখকে ফিরিয়ে দিয়েছিলেন এই পাকিস্তানি অভিনেত্রী

পাকিস্তানি অভিনেত্রী নাদিয়া জামিল বলিউডের অন্যতম ব্লকবাস্টার ‘বীর-জারা’ সিনেমায় শাহরুখ খানকে প্রত্যাখ্যান করেছিলেন। রোমান্টিক এ সিনেমায় তাকে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। পরিবারকে প্রাধান্য দিতে গিয়ে তিনি সেই ব্লকবাস্টার সিনেমায় অভিনয় করেননি।

সম্প্রতি সামিনা পীরজাদার সঙ্গে রিওয়াইন্ড শোতে কথোপকথনের এক পর্যায়ে নাদিয়া জামিল এই বোমা ফাটান। এ সময় তিনি জানান, ভারত-পাকিস্তানের পটভূমিতে নির্মিত বিখ্যাত প্রেমের ছবি বীর-জারায় কাজ করার প্রস্তাব পেয়েছিলেন। সেই সময়ে তিনি তার ক্যারিয়ারের চেয়ে পরিবারকে বেশি প্রাধান্য দিয়েছিলেন। ওই সময় প্রথম সন্তানের প্রত্যাশী ছিলেন তিনি। তাই সাড়া জাগানো সিনেমাটির প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। পরে, রানী মুখার্জি সেই চরিত্রে অভিনয় করেন। বলিউড ইতিহাসের স্মরণীয় সিনেমার একটি হয়ে ওঠে ‘বীর-জারা’।

২০০৪ সালে যশ চোপড়ার ‘বীর-জারা’য় শাহরুখ খান ও প্রীতি জিনতা মূল ভূমিকায় অভিনয় করেছিলেন। পাকিস্তানি জারার সঙ্গে ভারতীয় বিমান সেনা বীর প্রতাপ সিংয়ের ক্রস-প্রেমের অনবদ্য কাহিনি ও পরিণতি দর্শক-সমালোচক সব মহলকেই আবেগি করে তোলে। বীরকে মিথ্যা অভিযোগে পাকিস্তানে কারারুদ্ধ করার ২২ বছর পর তরুণ পাকিস্তানি আইনজীবী সামিয়া সিদ্দিকী তাকে নির্দোষ প্রমাণে আদালতের দ্বারস্থ হন। সেই আইনজীবী চরিত্রে অভিনয়ের জন্যই প্রস্তাব পেয়েছিলেন নাদিয়া জামিল।

পরিচালক-প্রযোজক যশ চোপড়া নিজেই সিনেমাটির জন্য তার নাদিয়া জামিলের সঙ্গে যোগাযোগ করেছিলেন। প্রাথমিকভাবে, ছবিটির পরিকল্পনা করা হয়েছিল ভিন্নভাবে। সেই সময় শাহরুখ খান, ঐশ্বরিয়া রাই ও নাদিয়া জামিল মুখ্য ভূমিকায় অভিনয় করার কথা ছিল। করেছিলেন। কিন্তু পরে ছবির কাস্ট পরিবর্তন করে প্রীতি জিনতা ও রানী মুখার্জিকে নেওয়া হয়।