দেবের পাশে নেই রুক্মিণী, রাজের ঘরে ফিরলেন শুভশ্রী

‘দেশু ৭’ মুক্তির পর দেব-শুভশ্রীর অনস্ক্রিন রসায়ন নিয়ে চর্চার মাঝেই নতুন গুঞ্জন শুরু হয়েছে দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে। বর্তমানে নরওয়েতে একান্তে ছুটি কাটাচ্ছেন দেব, আর রুক্মিণী ব্যস্ত কেরালার কোচির শুটিংয়ে। দুই তারকার এই দূরত্বের নেপথ্যে কি কেবল পেশাদারত্ব, নাকি অন্য কিছু। তা নিয়ে সরগরম নেটদুনিয়া।
-c4f9de.jpg)
বক্স অফিসে ‘দেশু ৭’-এর দুর্দান্ত সাফল্যের মাঝেই আচমকা ছুটি কাটাচ্ছেন দেব। নরওয়ের ট্রমসো শহর থেকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন তিনি। তবে সফরজুড়ে দেবকে একাই দেখা গেছে, তার সঙ্গে নেই রুক্মিণী মৈত্র। এরপর থেকেই নেটিজেনদের অনেকেই তাদের সম্পর্ক নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। যদিও এ নিয়ে এখনও মুখ খুলেনই দেব-রুক্মিণীর কেউই।
অন্যদিকে, ‘দেশু ৭’-এর ব্যস্ততা কাটিয়ে স্বামী রাজ চক্রবর্তী ও পরিবারের কাছে ফিরেছেন শুভশ্রী গাঙ্গুলি। সম্প্রতি রাজের সঙ্গে সময় কাটানোর পাশাপাশি দশমীর দিনে কুণ্ডুবাড়িতে তাদের সিঁদুর খেলায় মেতে উঠতে দেখা গেছে, যা ভক্তদের মাঝে বেশ প্রশংসিত হয়েছে।