logo

শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

শোক প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রোববার রাতে সামাজিকমাধ্যমে মুখ্যমন্ত্রী লেখেন—‘কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না।’ অভিনেতার মৃত্যুর খবর পেয়ে তিনি হতচকিত, মর্মাহত ও শোকাহত বলে জানান।

রোববার (২৯ মার্চ) দিঘার তালসারিতে ‘ভোলে বাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় মারা যান অভিনেতা রাহুল। ঢেউয়ের তোড়ে নায়িকা শ্বেতাসহ পানিতে তলিয়ে যান ৪৩ বছর বয়সী অভিনেতা। উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

টলিউড অভিনেতার অকালপ্রয়াণে শোক প্রকাশ করে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘কী হয়ে গেল, আমি কিছুই বুঝে উঠতে পারছি না। সে আমার খুব পছন্দের অভিনেতা ও মানুষ ছিল।’ অভিনেতার পরিবার, পরিজন ও অগণিত অনুরাগীদের প্রতি তিনি আন্তরিক সমবেদনা জানিয়েছেন সেই পোস্টেই।

বাংলা সিনেমার জগতে রাহুলের অবদান যে ভুলে যাওয়ার মতো নয়—সে কথা উল্লেখ করের মুখ্যমন্ত্রী। তার চলে যাওয়া বাংলার অভিনয় জগতের জন্য, টলিউড ও টেলিউডের জন্য এক অপূরণীয় ক্ষতি বলেও জানান।