‘ডেয়ারডেভিল: বর্ন এগেইন’-এ মুগ্ধ জেসিকা হেনউইক

মার্ভেল কমিকসের ভক্তদের আলোড়িত করতে আসছে ‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২। আগামী ২৪ মার্চ ডিজনি প্লাসে আসবে এই গ্যাংস্টার ড্রামা থ্রিলারটি। প্রযোজক, অভিনেত্রী ও গল্পকার জেসিকা হেনউইক সিনেমাটি নিয়ে প্রকাশ্যেই মুগ্ধতা প্রকাশ করেছেন।
প্রথম সিজনে কলিন উইং চরিত্রে অভিনয় করা জেসিকা হেনইউকের মতো তারকার এই উচ্ছ্বাস প্রকাশে ‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২ নিয়ে ভক্তদের মধ্যে উচ্চাকাঙ্ক্ষা দেখা দিয়েছে। একই সঙ্গে এই সিজনে যে তিনি থাকছেন না, সেটাও নিশ্চিত করেন।
সিজন ২-এ দেখা যাবে, ম্যাট মারডক মেয়র উইলসন ফিস্কের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখেন। এই লড়াইয়ে বেরিয়ে আসতে থাকে তাদের অতীত পরিচয় ও ঘটনাবলি। মারডক চরিত্রে অভিনয় করেছেন ভিনসেন্ট ডি’অনোফ্রিও। এ ছাড়াও বিভিন্ন চরিত্রে থাকবেন চার্লি কক্স, মার্গারিটা লেভিভার মতো তারকারা। সূত্র: টাইমস এন্টারটেইনমেন্ট
নেটফ্লিক্স-যুগের মার্ভেল ভক্তদের প্রতি মনোযোগ আকর্ষণ করে জেসিকা হেনউইক জানান, তিনি খুব খুশি ট্রেলার দেখে। আর নতুন সিজনটিকে ‘রীতিমতো অবিশ্বাস্য’ বলে অভিহিত করেন। গত সিজনে গুরুত্বপূর্ণ কলিন উইং চরিত্রে অভিনয় করে প্রশংসিত হন। এবার তিনি সেই চরিত্রে না থাকলেও, সিনেমার সবার প্রতি অগ্রিম শুভেচ্ছা জানান।
প্রথমে মার্চের প্রথম সপ্তাহে ‘ডেয়ারডেভিল: বর্ন অ্যাগেইন’ সিজন ২ রিলিজের কথা ছিল। নানা জটিলতায় নির্মাতারা একটু পিছিয়ে শেষ সপ্তাহে সিনেমাটি রিলিজ চূড়ান্ত করেন। ‘স্পাইডারম্যান-৪’ ও ‘অ্যাভেঞ্জারস: ডুমসডে’ পর্দায় আসার আগে ডেয়ারডেভিলই হতে যাচ্ছে হলিউডের অন্যতম আকর্ষণ।